1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

‌শেখ হা‌সিনার উন্নয়ন তু‌লে ধর‌তে মেজর (অবঃ) হা‌লি‌মের মত‌বিনিময় ও কর্মী সভা

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ২২১ বার পড়া হয়েছে
‌শেখ হা‌সিনার উন্নয়ন তু‌লে ধর‌তে মেজর (অবঃ) হা‌লি‌মের মত‌বিন‌মিয় ও কর্মী সভা
‌শেখ হা‌সিনার উন্নয়ন তু‌লে ধর‌তে মেজর (অবঃ) হা‌লি‌মের মত‌বিন‌মিয় ও কর্মী সভা

‌শেখ হা‌সিনার উন্নয়ন তু‌লে ধর‌তে মেজর (অবঃ) হা‌লি‌মের মত‌বিনিময় ও কর্মী সভা

আ‌রিফুল ইসলাম, সালথা (ফ‌রিদপুর) প্রতি‌নি‌ধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন‌কে সাম‌নে রে‌খে বর্তমান সরকা‌রের প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার উন্নয়নমূলক কর্মকান্ড তৃণমূল মানু‌ষের মা‌ঝে অব‌হিত করার ল‌ক্ষ্যে মত‌বি‌নিময় ও কর্মী সভা ক‌রে‌ছেন, বাংলা‌দেশ আওয়ামীলী‌গের শ্রম ও জনশ‌ক্তি বিষয়ক উপ-ক‌মি‌টির সদস‌্য, ফ‌রিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর ( অবঃ) আতমা হালিম (দুলু)।

নগরকান্দা ও সালথার আওয়ামীলী‌গ ও এর সকল অঙ্গসংগঠ‌নের আ‌য়োজ‌নে বৃহস্প‌তিবার ( ১৪ সে‌প্টেম্বর) বিকা‌লে সালথা সদর বাজারের বাইপাস সড়কে অবস্থিত, মেজর (অবঃ) আতমা হালিম এর আওয়ামীলীগ সরকা‌রের উন্নয়ন ও প্রচারণা অফিসে এই মত‌বি‌নিময় ও কর্মী সভা অনু‌ষ্ঠিত হয়।

প্রধান অ‌তি‌থির ব‌ক্তব্যে আওয়ামীলীগ নেতা মেজর ( অবঃ) আতমা হালিম (দুলু) ব‌লেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সরকার স্ব‌প্নের পদ্মা‌সেতু, মে‌ট্রো‌রেল, কর্ণফু‌লি ট‌্যা‌লেন, রুপপুর পারমান‌বিক বিদ‌্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু স‌্যা‌টেলাইট, এক্স‌প্রেসও‌য়ে, এ‌লি‌ভে‌টেট ও‌য়ে সহ বড় বড় মেঘা প্রকল্পগু‌লো বাস্তবায়ন ক‌রে চ‌লে‌ছে। শেখ হা‌সিনার নেতৃ‌ত্বে বাংলা‌দেশ আজ উন্নয়‌নের মহাসড়‌কে এ‌গি‌য়ে যাচ্ছে। ‌ডি‌জিটাল বাংলাদেশ থে‌কে আজ আমরা স্মার্ট বাংলা‌দে‌শের দারপ্রা‌ন্তে। বাংলা‌দে‌শের উন্নয়‌নে শেখ হা‌সিনার কোন বিকল্প নেই।

দে‌শের উন্নয়‌নে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এক‌টি গুরুত্বপূর্ণ নির্বাচন। আসন্ন নির্বাচনে আওয়ামীলী‌গের সরকার কে নৌকা মার্কায় ভোট দি‌য়ে পুনরায় ক্ষমতায় আন‌তে হ‌বে। বর্তমান সরকা‌রের উন্নয়‌নের বার্তা পৌ‌ছে দি‌তে আমরা সবাই ঐক‌্যদ্ধ হ‌য়ে কাজ কর‌বো। নির্বাচ‌নের আগ পর্যন্ত আমা‌দের এই প্রচার ও লিফ‌লেট বিতরণ অব‌্যহত থাক‌বে। শেখ হা‌সিনার কোন বিকল্প নাই সুতরাং শেখ হা‌সিনার হাত কে শ‌ক্তিশা‌লী কর‌তে আমরা আজ ঐক‌্যবদ্ধ। দে‌শের উন্নয়‌নে বঙ্গবন্ধু ও আওয়ামীলী‌গের প্রতিক নৌকা মার্কায় ভোট দিন।

রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইশারত হোসেনের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, সালথা উপজেলা প‌রিষ‌দের সা‌বেক চেয়ারম‌্যান মোঃ ওয়া‌হিদুজ্জামান মোল‌্যা, উপ‌জেলা আওয়ামীলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক মোঃ আ‌নোয়ার হোসেন মিয়া, উপ‌জেলা সেচ্ছা‌সেবকলী‌গের সহসভাপ‌তি সৈয়দ মাতুব্বর, ডাঙ্গী ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সা‌বেক সভাপ‌তি বীর মুক্তি‌যোদ্ধা আঃ কা‌দের মোল‌্যা, আওয়ামীলীগ নেতা কাজী জা‌কির হো‌সেন, যুবলীগের লুৎফর রহমান, ছাত্রলীগ নেতা মোঃ হুসাইন আলী সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page