1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

সালথায় নৌকায় ভোট চেয়ে সাবেক এমপি জুয়েল চে‌ৗধুরীর গণসং‌যোগ ও লিফ‌লেট বিতরণ

  • বর্তমান সময়: শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪৯ বার পড়া হয়েছে
সালথায় নৌকায় ভোট চেয়ে সাবেক এমপি জুয়েল চে‌ৗধুরীর গণসং‌যোগ ও লিফ‌লেট বিতরণ
সালথায় নৌকায় ভোট চেয়ে সাবেক এমপি জুয়েল চে‌ৗধুরীর গণসং‌যোগ ও লিফ‌লেট বিতরণ

সালথায় নৌকায় ভোট চেয়ে সাবেক এমপি জুয়েল চে‌ৗধুরীর গণসং‌যোগ ও লিফ‌লেট বিতরণ

আ‌রিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচ‌নে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে শেখ হাসিনার পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও লিফ‌লেট বিতরণ করেছেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: সাইফুজ্জামান চৌধুরী জুয়েল। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সালথা সদর বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।

গণসংযোগকালে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: সাইফুজ্জামান চৌধুরী (জুয়েল) বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আগামীদিনের উন্নয়নশীল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এটি গুরুত্বপূর্ণ নির্বাচন। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম ক‌রে যা‌চ্ছেন। এই জাতিকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তরিত করার প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।

তি‌নি আরও ব‌লেন, স্মার্ট বাংলাদেশ বি‌নির্মা‌নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলী‌গের প্রতিক নৌকা মার্কায় ভোট চে‌য়ে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের লিফলেট গ্রাম থেকে গ্রামাঞ্চলে পৌছে দিচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলী‌গের মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দি‌য়ে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আন‌তে হ‌বে। বাংলাদেশকে উন্নয়নশীল ও স্মার্ট বাংলাদেশ গড়ার ল‌ক্ষে দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা মাঠে কাজ করছি। আপনারা সবাই আমার জন‌্য দোয়া কর‌বেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page