1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

আলফাডাঙ্গার বেজিডাঙ্গায় বিট পুলিশিং কার্যক্রম নিয়ে আলোচনা

  • বর্তমান সময়: সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৩৮২ বার পড়া হয়েছে

আলফাডাঙ্গার বেজিডাঙ্গায় বিট পুলিশিং কার্যক্রম নিয়ে আলোচনা

আজিজুর রহমান দুলালঃ মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার ৩ নং সদর ইউনিয়ন এর বেজিডাঙ্গা স্কুল মাঠে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়তে বিট পুলিশিং কার্যক্রম এবং আইন শৃঙ্খলা সম্বন্ধে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ (জানুয়ারী) রোববার বিকাল ৫টায় আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের বেজিডাঙ্গা স্কুল মাঠে আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামানের উদ্যেগে এস আই উত্তম কুমারের আয়োজনে এবং সঞ্চালনায় বিট পুলিশিং এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওয়াহিদুজ্জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম জাহিদুর হাসান জাহিদ, পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম আহাদুল হাসান আহাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, এবং স্থানীয় প্রতিনিধি মাসুদ মাস্টার ও আলমীর হোসেন। আলফাডাঙ্গা থানারওসি ওয়াহিদুজ্জামান বলেন, মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ এই স্লোগান সামনে রেখে জনগণকে পুলিশিং সেবা নেয়ার জন্য আর থানায় যেতে হবে না।

পুলিশ সেবা দিতে চলে আসবে আপনাদের পাশে। অপরাধ দমন এবং পুলিশি সেবা জনগণের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে। জনগণ দ্রুত পুলিশি সেবা পাওয়ার জন্য এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই এটি চালু করা হয়েছে। ওসি ওয়াহিদুজ্জামান আরো বলেন, এই ৩নং বিটের পুলিশের কাজের জন্য আলফাডাঙ্গা থানার এস আই উত্তম কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই ৩নং বিটের যখন যিনি দায়িত্বে থাকবেন আপনারা তাকে,মাদক ব্যবসা, মদক সেবক, ইভটিজিং,এবং চাঁদাবাজি যারা করে তাদের নাম ঠিকানাসহ বিভিন্ন তথ্য দিয়ে পুলিশকে সহোযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে মাদকসহ সমাজের অন্যান্য সামাজিক ব্যাধি নির্মূল করা সম্ভব হবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page