1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

পিস্তল ঠেকিয়ে চেয়ারম্যানের চাচার বাড়িতে ডাকাতি

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২০ জুন, ২০২৩
  • ৩১৪ বার পড়া হয়েছে
পিস্তল ঠেকিয়ে চেয়ারম্যানের চাচার বাড়িতে ডাকাতি
পিস্তল ঠেকিয়ে চেয়ারম্যানের চাচার বাড়িতে ডাকাতি

পিস্তল ঠেকিয়ে চেয়ারম্যানের চাচার বাড়িতে ডাকাতি

আজিজুর রহমান দুলাল ঃ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নে দরি সহস্রাইল গ্রামে মোল্লা বাড়ি (বর্তমান চেয়ারম্যান কামাল আহমেদের চাচার) বাড়িতে র্দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে।

সোমবার (১৯ জুন) দিনগত রাত একটার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঐ রাতেই বোয়ালমারী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবং খবর পেয়ে সার্কেল এসপি সুমন কর বিকাল ৪টায় এসে পরিদর্শন করেন।

ডাকাত দলের সদস্যরা চেয়ারম্যানের চাচা অলিউর রহমান খোকন এবং তার সহধর্মিণীসহ বাড়ির অন্যান্য সদস্যদের পিস্তল এবং ধারালো অস্ত্র ঠেকিয়ে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে নেয়।

ডাকাতির ঘটনা প্রসঙ্গে চেয়ারম্যানের চাচা অলিউর রহমান খোকন সাংবাদিক জানান,সোমবার রাতে খাওয়া শেষে করে বাড়ির লোকজন যার যার রুমে ঘুমিয়ে পড়েন। জানালার গ্রিল ভেঙে প্রথমে আমার রুমে এবং একেক করে সকল রুমের দরজা খুলে ১৫-২০ জনের একদল সশস্ত্র ডাকাত দলের সদস্যরা ধারালো অস্ত্র ঠেকিয়ে বাড়ির সকল সদস্যদের হাত ও মুখ বেঁধে জিম্মি করে রাখে। পরে ডাকাতরা আমার স্ত্রীর বুকে পিস্তল ঠেকিয়ে চাবি নিয়ে স্টিলের আলমিরা, ওয়্যারড্রপ ও শোকেসে থাকা নগদ প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা, দশ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়।

তিনি আরও বলেন, ডাকাত দলের সদস্যদের পরনে ফুলপ্যান্ট গায়ে জামা ও গেঞ্জি ছিল। ডাকাতরা সব লুট করে নিয়ে যাওয়ার পর আমি আমার ভাতিজা চেয়ারম্যান কামাল আহমেদ ফোন করলে সে দ্রুত আমার বাড়িতে এসে থানা পুলিশকে জানায়। পুলিশ খরব দ্রুত আমার বাড়িতে চলে আসে এবং বিস্তারিত শুনে।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব সাংবাদিকদের জানান,খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page