1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুর-১ আসনে প্রফেসর ডাঃ মোঃ গোলাম কবীরের মতবিনিময় সভা

  • বর্তমান সময়: শনিবার, ১৭ জুন, ২০২৩
  • ২৬০ বার পড়া হয়েছে
ফরিদপুর-১ আসনে প্রফেসর ডাঃ মোঃ গোলাম কবীরের মতবিনিময় সভা
ফরিদপুর-১ আসনে প্রফেসর ডাঃ মোঃ গোলাম কবীরের মতবিনিময় সভা

ফরিদপুর-১ আসনে প্রফেসর ডাঃ মোঃ গোলাম কবীরের মতবিনিময় সভা

আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গায়,বোয়ালমারী, মধুখালি (ফরিদপুর -১) আসনে অবহেলিত জনগণের সার্বিক উন্নয়নে কাজ করার লক্ষ্যে জনগণের পাশে দাঁড়াতে আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ফরিদপুর জেলা কৃষক লীগের বর্তমান সহ-সভাপতি, ফরিদপুর জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ সহ-সভাপতি, সাবেক সদস্য বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য উপকমিটির সাবেক সদস্য, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ মোঃ গোলাম কবীর আলফাডাঙ্গা প্রেসক্লাবে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করেছেন। শনিবার (১৭ জুন) সকাল ১০ টায় আলফাডাঙ্গা প্রেসক্লাবে বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডাঃ মোঃ গোলাম কবীর নিজের ব্যক্তিগত উদ্যোগে আলফাডাঙ্গা প্রেসক্লাবে সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভা করেন।

আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলমের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আলমগীর কবিরের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ডাঃ মোঃ গোলাম কবীর। এ সময় তার সফর সঙ্গী হিসাবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বোয়ালমারী ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি,ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ রকনউদ্দীন।বোয়ালমারী বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক কুরবান আলী।

মতবিনিময় সভায় প্রফেসর ডাঃ মোঃ গোলাম কবীর সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ডাক্তারী পেশায় কাজ করে রুগীর সেবা করেছি। এখন ফরিদপুর-১ আসনের জনগনের সেবা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নমিনেশন চাইবো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page