1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

সালথায় ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও প‌রিকল্পনা সভা

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৩১৪ বার পড়া হয়েছে
সালথায় ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও প‌রিকল্পনা সভা
সালথায় ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও প‌রিকল্পনা সভা

আ‌রিফুল ইসলাম, সালথা : আগামী ২০শে ফেব্রুয়া‌রি দিনব‌্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষ্যে ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে (১৬ ফেব্রুয়া‌রি) বৃহস্প‌তিবার বেলা ১১ টায় উপজেলা প‌রিষদ স‌ম্মেলন ক‌ক্ষে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইফতেখার আজাদ এর সভাপতিত্বে সভায় উপ‌স্থিত ছি‌লেন, উপজেলা নির্বাহী অ‌ফিসার মোঃ আকতার হো‌সেন শা‌হিন, উপ‌জেলা মৎস‌্য কর্মকর্তা রাজীব রায়, উপ‌জেলা‌ কৃ‌ষি সম্প্রসারণ অ‌ফিসার রমাঃ তুরাজ, নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোঃ ওবায়দুর রহমান, উপ‌জেলা ম‌হিলা ভাইস‌-চেয়ারম‌্যান রুপা বেগম, আটঘর ইউ‌পি চেয়ারম‌্যান শ‌হিদুল হাসান খান সোহাগ, বল্লভদী ইউ‌পি চেয়ারম‌্যান খ‌ন্দোকার সাইফুর রহমান শা‌হিন, সালথা থানা পু‌লি‌শের এসআই ফরহাদ হো‌সেন প্রমূখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় জনপ্রতি‌সহ গণ‌্যমান‌্য ব‌্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। অব‌হিতকরণ সভায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ইফতেখার আজাদ মনবদে‌হে ভিটা‌মিন এদর গুরুত্ব তু‌লে ব‌লেন, আগামী ২০ ফেব্রুয়া‌রি উপজেলার ১৯৩ স্থানসহ প্রতিটি টিকা কেন্দ্রে ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে। চলতি বছরে ৩১ হাজার ১২ জন শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা নিয়েছেন স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৭ হাজার ১৫৮ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল আর ৬ থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৮৫৪ জন শিশুকে নীল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page