1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

৬৪ কেজি গাঁজাসহ নারী আটক

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৩৬৫ বার পড়া হয়েছে
৬৪ কেজি গাঁজাসহ নারী আটক
৬৪ কেজি গাঁজাসহ নারী আটক

মাহমুদুর রহমান তুরান : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৬৪ কেজি গাঁজাসহ মাহিনুর বেগম (২৮) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই গৃহবধূকে আটকের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান। আটক মাহিনুর ভাঙ্গার আলগী ইউনিয়নের তালকান্দা এলাকার আল-আমিন ভূঁইয়ার (৩৫) স্ত্রী।

সংবাদ সম্মেলন থেকে জানা গেছে, ভাঙ্গার আলগী ইউনিয়নের তালকান্দা এলাকার একটি টিনের বসতঘরে গাঁজা রাখা হয়েছে -এমন গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১৮ জানুয়ারি) বিকেলে সেখানে অভিযান চালায় ভাঙ্গা থানা পুলিশ। এ সময় মাহিনুর বেগমকে আটক করে তার বসতঘরে তল্লাশি চালিয়ে প্লাস্টিক ও পাটের বস্তার ভেতর থেকে ৬৪ কেজি গাঁজা জব্দ করা হয়। অন্যদিকে, পুলিশের উপস্থিতি টের পেয়ে মাহিনুরের স্বামী আল-আমিন ভূঁইয়া ও শেরে ভূঁইয়া নামের অপর আরেক ব্যক্তি পালিয়ে যান। তবে তাদেরও আটকের চেষ্টা চলছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শেখ মো. আবদুল্লাহ বিন কালাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. হেলাল উদ্দিন ভূঁইয়া, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়ারুল ইসলাম, ডিবির ওসি মোহাম্মদ মামুনুর রশীদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page