1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুরে চলছে ব্যানার্জী বাড়ীর ধর্মীয় উৎসব

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ২৭৬ বার পড়া হয়েছে
ফরিদপুরে চলছে ব্যানার্জী বাড়ীর ধর্মীয় উৎসব
ফরিদপুরে চলছে ব্যানার্জী বাড়ীর ধর্মীয় উৎসব

নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর : দেশ মাতৃকার কল্যাণ ও বিশ্ব শান্তিকল্পে প্রতি বছরের ন্যায় এবারও ফরিদপুর শহরের ব্রাহ্মণকান্দা শ্যামল ব্যানার্জীর বাড়ীতে মনি নিলয় শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে জাঁকজমকভাবে সপ্তাহব্যাপী ১৭ তম বর্ষ সনাতন ধর্মীয় উৎসব চলছে। এই উৎসবে জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ভক্তবৃন্দ অংশগ্রহণ করছে। গত (১৫ ডিসেম্বর) বৃহস্পতিবার শ্রী শ্রী মহানাম মহা কির্তন, অভিষেক, ভোগ নিবেদন, সন্ধ্যা আরতি অন্তে রামায়ণ গান, মহা প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সপ্তাহব্যাপী ধর্মীয় উৎসব শুরু হয়েছে।

গত (১৬ ডিসেম্বর) শুক্রবার বিশ্বশান্তিকল্পে শ্রী শ্রী গীতাযজ্ঞ, ভাগবত পাঠ শুভ অধিবাস। গত (১৭ ডিসেম্বর) শনিবার হতে (১৯ ডিসেম্বর) সোমবার পর্যন্ত ১৭ তম বর্ষ ধর্মীয় উৎসব ২৪ প্রহরব্যাপী শ্রীশ্রী তারকব্রহ্ম হরিনাম মহাযজ্ঞ শেষ হয়েছে। গতকাল (২০ ডিসেম্বর) মঙ্গলবার শ্রীশ্রী রাধা কৃষ্ণের অষ্টকালিন লীলা স্মরণকীর্তন। অষ্টকালীন লীলা কীর্তন পরিবেশন করছেন অঞ্জন উপাধ্যায়, অমল ব্যানার্জী ও তৃষ্ণা দেবনাথ। আজ (২১ ডিসেম্বর) বুধবার ধর্মীয় উৎসব কুঞ্জভঙ্গ, ভোগ মহোৎসব, মঙ্গল শোভাযাত্রা, মহাপ্রসাদ বিতরণ ও মোহন্ত বিদায়ের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page