1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর

সালথায় বৃদ্ধ মহিলাকে মারধর করায় থানায় অভিযোগ

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২
  • ৫৭২ বার পড়া হয়েছে
সালথায় বৃদ্ধ মহিলাকে মারধর করায় থানায় অভিযোগ
সালথায় বৃদ্ধ মহিলাকে মারধর করায় থানায় অভিযোগ

আরিফুল ইসলাম, সালথা : ফরিদপুরের সালথা উপজেলায় ফুসলিয়ে এক অসহায় বৃদ্ধ মহিলার ভিটা থেকে বেকু মেশিন দিয়ে মাটি বিক্রিয় করেছে বলে অভিযোগ পাওয়া গেছে, সেই সাথে ভিটায় থাকা বেশ কিছু গাছ ও বিক্রি করে তারা, গাছ বিক্রির টাকা চাইলে ঐ মহিলাকে মারধর করে তারা, ভুক্তভুগি ঐ বৃদ্ধ মহিলার নাম সারা খাতুন, সে উপজেলার বল্লভদী ইউনিয়নের সমসের শেখের স্ত্রী। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে ঐ মহিলা ও তার পরিবার। অভিযোগ সুত্রে জানা যায়, পূর্ব ফুলবাড়িয়া এলাকার ইউপি সদস্য লূহ কাজী, লূহ কাজীর ভাই আজম কাজী, আজম কাজীর ছেলে ছাত্রলীগ নেতা আনোয়ার কাজী, মিরাজ মাতুব্বর ও তার ছেলে টিটু সহ আরও কয়েকজন ঐ মহিলাকে ফুসলিয়ে বাড়ির পাশে তার ভিটা থেকে মাটি বিক্রি করে এবং ভিটায় থাকা বেশ কিছু গাছও বিক্রি করে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে গাছ বিক্রির টাকা চাইলে সারা বেগম কে মারধর করে আহত করে।

সারা বেগম স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে পরদিন শনিবার দুপুরে থানায় অভিযোগ করে। অভিযোগের পর সোমবার ঘটনাস্থলে পুলিশ তদন্তে গেলে ঐ মহিলার উপর আবার চড়াও হয় তারা, এরপর পুলিশ ঘটনাস্থল থেকে চলে গেলে পুনরায় আবার ভয়ভীতি দেখায়। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছে ঐ মহিলা ও তার পরিবার। মহিলার স্বামী হাবাগোবা ও সে নিজে সহজসরল হওয়ায় বিভিন্ন সময়ে তাকে হয়রানি করে। অভিযুক্তরা স্থানীয়ভাবে ক্ষমতাশালী হওয়ায় তাদের বিরুদ্ধে অনেকেই কথা বলার সাহস পায় না। মরধরের বিচার ও গাছ বিক্রির টাকা দাবি করেছেন ভুক্তভূগি ঐ মহিলা। এই বিষয়ে ইউপি সদস্য লূহ কাজী বলেন, এই বিষয়ে আমি কিছুই জানি না, সারা আমাকে ফোন দিয়েছিলো আমি বলেছি সন্ধায় আমি শুনে মিলমিশ করিয়ে দিব। ঐ মহিলা পাগল, তার ছেলে একজন বিদেশ থাকে আরেকজন বাড়িতে আছে তার কাছে শুনে তারপর লেখেন। সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সাদি বলেন, যদি পুনরায় হুমকি-ধামকি দেয় এবং তাহলে মহিলা জিডি করলে তদন্ত করে আমরা ব্যবস্থা নিব।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page