1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর

সালথায় প্রতিতবন্ধী তরুনীকে ধর্ষণ চেষ্টায় থানায় মামলা

  • বর্তমান সময়: সোমবার, ১২ ডিসেম্বর, ২০২২
  • ২৮৫ বার পড়া হয়েছে
সালথায় প্রতিতবন্ধী তরুনীকে ধর্ষণ চেষ্টায় থানায় মামলা
সালথায় প্রতিতবন্ধী তরুনীকে ধর্ষণ চেষ্টায় থানায় মামলা

আরিফুল ইসলাম, সালথা : ফরিদপুরের সালথা উপজেলায় প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাত ৮ টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে। এই ঘটনায় সালথা থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভুগির পরিবার। এই ঘটনায় অভিযুক্ত উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নিধিপট্টি গ্রামের মৃত মোকসেদ মোল্যার ছেলে মোঃ তাহাজ্জত মোল্যা পলাতক রয়েছে। ভুক্তভুগি ঐ তরুনী ও তার পরিবার সূত্রে জানা যায়, উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নিধিপট্টি এলাকার মৃত মোকসেদ মোল্যার ছেলে মোঃ তাহাজ্জত মোল্যা (৪০) ঐ তরুনীকে বেশ কিছু দিন যাবত বিভিন্ন ভাবে বিরক্ত করে আসছিলো।

রবিবার রাত ৮টার দিকে বাক ও বুদ্ধি প্রতিবন্ধী ঐ নারী তার ছেলের জন্য দোকান থেকে খাবার কিনে ফেরার সময় তাহাজ্জত তাকে ঝাপটে ধরে ধর্ষণ চেষ্টা চালায়। এই সময় ঐ প্রতিবন্ধী তরুনী চিৎকার দিলে তাকে গলা টিপে ধরে খরের গাদার সাথে চেপে ধরার পর গাছের সাথে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর অভিযুক্ত তাহাজ্জত পালিয়ে যায়। এসময় ঐ তরুনীকে পরিবারের সদস্য ও স্থানীয়রা প্রাথমিক চিকিৎসা দিয়ে ঐ রাতেই থানায় নিয়ে আসে। এই বিষয়ে জানতে অভিযুক্ত তাহাজ্জতের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। এই বিষয়ে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শেখ সাদি বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামীকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page