1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

ভাঙ্গায় ছেলের হাতে বাবা খুন

  • বর্তমান সময়: রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৮ বার পড়া হয়েছে
ভাঙ্গায় ছেলের হাতে বাবা খুন
ভাঙ্গায় ছেলের হাতে বাবা খুন

মাহমুদুর রহমান(তুরান), ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় ছেলের ধারালো অস্ত্রের আঘাতে কিবরিয়া ফকির (৪৫) নামের এক বাবা খুন হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১০ ডিসেম্বর) রাত ৮:৩০ টায় পৌরসভার ছিলাধরচর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে ধারালো ছুড়ি দিয়ে পিতাকে আঘাত করে নাঈম ফকির (১৭)। পরে স্থানীয়দের সহায়তায় তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রতিবেশীরা জানান, কিবরিয়া মাঝেমধ্যেই নেশাগ্রস্ত হয়ে তার স্ত্রীকে মারধর করত। এই নিয়ে বাবা-ছেলের মধ্যে পারিবারিক কলহ চলছিল।

নিহতের বোন রাবেয়া বেগম জানান, তিনি খবর পেয়ে ভাইয়ের (কিবরিয়া) লাশ দেখতে হাসপাতালে গিয়েছিলেন, কিন্তু তার ভাইয়ের মৃত্যুর ব্যাপারে তিনি কিছু জানেন না। নিহতের স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: জিয়ারুল ইসলাম এই প্রতিবেদককে জানান, পারিবারিক কলহে এ খুনের ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। পরে খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page