1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুর আলফাডাঙ্গায় ছিনতাইকৃত টাকা উদ্ধার , গ্রেফতার দুইজন

  • বর্তমান সময়: রবিবার, ২৪ জানুয়ারী, ২০২১
  • ৪৫৫ বার পড়া হয়েছে

ফরিদপুর আলফাডাঙ্গায় ছিনতাইকৃত টাকা উদ্ধার ,গ্রেফতার দুইজন

মোঃমাহফুজুর রহমান বিপ্লব : আলফাডাঙ্গায় জেমসন ইন্টারন্যাশনাল বিকাশ ডিস্ট্রিবিউশন কোম্পানির ডিএসএস মোহাম্মদ ফয়সাল ইসলাম রাজিব এর অভিযোগের ভিত্তিতে ছিনতাইকৃত নয় লক্ষ টাকার ভিতরে তিন লক্ষ টাকা উদ্ধার করেছে কোতয়ালী থানা পুলিশ।( ভিডিও সহ)

রবিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা সাংবাদিকদের জানান গত ১০ জানুয়ারি আলফাডাঙ্গা থানাধীন নওয়াপাড়া হাওড়ার ব্রিজ হতে অনুমান ২০০ গজ দূরে রফিক তালুকদারের বাড়ির সামনে পাকা রাস্তার উপর দুইটি মোটরসাইকেল যোগে চারজন অজ্ঞাতনামা আসামি বিকাশের ভি ও কামরুজামান মিন্টুর ব্যবহৃত মোটরসাইকেল ধাক্কা মেরে তাকে হাতুড়ি দিয়ে আঘাত করে। এবং চাকু দিয়ে ভয় দেখিয়ে পানিতে ফেলে জোরপূর্বক তার নিকট থাকা ৯৯১০০০ ব্যাগ ছিনতাই করে।

আসামিরা যাবার সময় তাদের গায়ে থাকা তিনটি জ্যাকেট একটি হাফ হাতা সোয়েটার, দুইটি শীতের টুপি ও মোটরসাইকেল কাগজপত্রসহ টাকার খালি ব্যাগ আলফাডাঙ্গা থানা ধীন পানিপাড়া ব্রিজ এর নিচে ফেলে চলে যায়। এরপর গত ১৩ জানুয়ারি ধারা ৩৯৪ পেনাল কোড রুজু হয়। এরপর আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারে মামলার তদন্তকারী কর্মকর্তা আলফাডাঙ্গা থানা ফয়সাল আহমেদ ঘটনার সাথে জড়িত থাকায় আসামি শামীম শেখ (৩৪) ও দিদার মুন্সি (৩২) কে গ্রেফতার করে।

তাদের তথ্য মতে ছিনতাইকৃত টাকার মধ্যে তিন লক্ষ টাকা উদ্ধার করে। পুলিশ জানায় আসামিরা দীর্ঘদিন ধরে ঘটনাটি ঘটানোর পরিকল্পনা করছিল। আসামিরা আন্তঃজেলা সঙ্ঘবদ্ধ ছিনতাইকারী দলের সদস্য। পলাতক দুই আসামি গ্রেপ্তার এবং অবশিষ্ট টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানানো হয় ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page