1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

চরভদ্রাসনে গলা কাটা লাশ উদ্ধার

  • বর্তমান সময়: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ৩০৮ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে গলা কাটা লাশ উদ্ধার
চরভদ্রাসনে গলা কাটা লাশ উদ্ধার

আঃওহাব মোল্যা, চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় মোঃ কাউসার (৪৫) নামে এক ব্যক্তির গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার এম কে ডাঙ্গী গ্রামের জালাল খানের ছেলে। শনিবার সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার ইন্তাজ মোল্লা ডাংগী বালুর ভিডির উপর থেকে এ লাশ উদ্ধার করা হয়। চরভদ্রাসন থানার ওসি মিন্টু মণ্ডল জানান, শনিবার সকাল ১১টার দিকে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের ইন্তাজ মোল্লা ডাংগী গ্রামের পদ্মা নদীর তীরে বালুরভিটির উপর এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে জানায়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়না তদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা চলছে। তিনি আরো জানান, অন্য কোনো জায়গায় গলা কেটে হত্যা করে ওই স্থানে লাশ ফেলে রেখে গেছে বলে অনেকে ধারণা করতেছেন। তবে তাৎক্ষনিক ভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page