1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

চরভদ্রাসনে ড্রেজার চালনার দায়ে এক লাখ টাকা জমিরানা

  • বর্তমান সময়: বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
  • ৪২০ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে ড্রেজার চালনার দায়ে এক লাখ টাকা জমিরানা
চরভদ্রাসনে ড্রেজার চালনার দায়ে এক লাখ টাকা জমিরানা

আঃওহাব মোল্যা, চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীর চরঝাউকান্দা ইউনিয়নের উত্তর চর নবাবগঞ্জ মৌজার জলমহালের তলদেশ থেকে বলগেইট সংযুক্ত বড় ড্রেজার মেশিন দিয়ে প্রতিনিয়ত বালু উত্তোলন করার দায়ে নগদ এক লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। অর্থদন্ড প্রাপ্ত ড্রেজার মালিক হলেন-পার্শ্ববতী দোহার উপজেলার দিঘিনগর গ্রামের তারা মিয়ার ছেলে জামাল মিয়া (৪০)। বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় এসব জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। গত মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপার নেতৃত্বে পদ্মা নদীর উক্ত জলমহালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।

অভিযানের অন্যান্যরা হলেন-চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল, উপজেলা মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান, মোবাইল কোর্ট পেশকার সাদ্দাম হোসেন, পুলিশ ও আনসার ব্যাটলিয়ন সদস্যবৃন্দ। জানা যায়, উপজেলার পদ্মা নদীর ওইসব জলমহালে চরাঞ্চলের প্রভাবশালী রাশেদ চৌকদার, জিল্লু চৌকদার, বাসার মুন্সি ও ইউপি চেয়ারম্যান নাছির উদ্দিন মিলে দীর্ঘদিন ধরে বলগেইট ও ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে রমরমা ব্যাবসা করে চলছিল। এতে আশপাশের ফসলী জমি সহ চরটি পদ্মার ভাঙনের কবলে পড়লেও দেখার কেউ ছিল না। খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পদ্মা নদীর ওইসব জলমহালে অভিযান পরিচালনা করে বালু উত্তোলন বন্ধ করেন এবং নগদ এক লাখ টাকা জরিমানা আদায় করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page