1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

চরভদ্রাসনে শেখ রাসেলের জন্মদিন পালিত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
  • ৩৩০ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে শেখ রাসেলের জন্মদিন পালিত

আঃওহাব মোল্যা, চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কণিষ্ঠ্য পুত্র শেখ রাসেরের ৫৯তম জন্মদিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকাল পৌনে ৯ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্প স্তবক অর্পন করেন উপজেরা প্রশাসন, উপজেলা পরিষদ, চরভদ্রাসন থানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয় ও চরভদ্রাসন সরকারি কলেজ। পরে উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি প্রধান সড়কগুলো প্রদক্ষিনের পর উপজেলা সম্মেলন কক্ষে গিয়ে কেক কেটে শেখ রাসেলের জন্মদিন পালন করেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ কাউছার। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম বিশেষ অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন উপজেরা পল্লি উন্নয়ন কর্মকর্তা রুবেল মিয়া। “ শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রানবন্ত ও নির্ভিক” এ মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খাইরুল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল, মুক্তিযোদ্ধা আবুল কালাম ও আঃ রাজ্জাক প্রমূখ। সভাশেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

একই দিন বিলেকে উপজেলা আ’লীগ কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীরা কেক কেটে শেখ রাসেরের জন্মদিন পালন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের আহবায়ক এ্যাডভোকেট ইছাহাক মিয়া, যুগ্ন আহবায়ক আহসানুল হক মামুন, ফকির মোশারফ হোসেন, বেলায়েত হোসেন রুবেল, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক খোকন মোল্যা ও সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মৌলভী আবুল কালাম প্রমূখ।

চরভদ্রাসনে শেখ রাসেলের জন্মদিন পালিত

চরভদ্রাসনে শেখ রাসেলের জন্মদিন পালিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page