1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

চরভদ্রাসনে ইলিশ সংরক্ষন অভিযানে ৮ হাজার টাকা জরিমানা

  • বর্তমান সময়: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৩৯২ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে ইলিশ সংরক্ষন অভিযানে ৮ হাজার টাকা জরিমানা
চরভদ্রাসনে ইলিশ সংরক্ষন অভিযানে ৮ হাজার টাকা জরিমানা

আঃওহাব মোল্যা, চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপার নেতৃত্বে গত শুক্রবার রাতে পদ্মা নদীতে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে প্রজনন মৌসুমে ইলিশ নীধনের দায়ে ২ জেলেকে আটক করে নগদ ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া পদ্মা নদীতে ব্যবহৃত চার লক্ষ টাকা মূল্যমানের চারটি বেড় জাল ও আট হাজার টাকা মূল্যমানের দুইটি কারেন্ট জাল জব্দের পর তা আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে বলে জানা যায়।

অভিযানের অন্যরা হলেন-উপজেলা মৎস্য অফিসার এসএম মাহমুদুল হাসান, চরভদ্রাসন থানার এসআই আহসান, পুলিশ কনস্টেবল আতিকুল ও আনসার ব্যটলিয়ন সদস্যবৃন্দ। সংশ্লিষ্ট সূত্র জানায়, ওই রাতে উপজেলা পদ্মা নদীতে মা ইলিশ নীধনের দায়ে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার রাখাল বর্মনের ছেলে রানা বর্মন (৪৫)কে ৫ হাজার টাকা এবং পার্শ্ববতী নগরকান্দা উপজেলার মজলিসপুর গ্রামের চন্ডী বিশ্বাসের ছেলে গোপাল বিশ্বাস (৩৫)কে আরও ৩ হাজার টাকা সহ মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা নগদ আদায়ের মাধ্যমে মামলার নিষ্পত্তি দেখান ভ্রাম্যমান আদালত।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page