1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শনিবার, ৮ অক্টোবর, ২০২২
  • ৩২৮ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত
ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিত সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : ফরিদপুর শহরের শেখ রাসেল স্কয়ার প্রাঙ্গণে বাংলাদেশ মহিলা আঃলীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে উক্ত সংগঠনের সভাপতি জেলা মহিলা আঃলীগের সভাপতি মাহমুদা বেগমের সভাপতিত্বে ফরিদপুর জেলা মহিলা আঃলীগের পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা আঃলীগের সভাপতি শামীম হক,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসতিয়াক আরিফ, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য মিসেস আনোয়ারা বেগম, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাহমুদ আক্তার কৃক, জেলা আঃলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্না হাসান, জেলা শ্রমিক লীগের লীগের আহবায়ক গোলাম মো: নাছির,সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসূল তানিয়া।

উল্লেখ্য গত ৩০ সেপ্টেম্বর তারিখে ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আঃলীগ ও তার সহযোগী অঙ্গ-সংগঠনের নতুন কমিটি গঠনের প্রক্রিয়ার মাধ্যমে সংগঠনসমূহ রাজনীতিতে সক্রিয় হওয়া সহ নেতা কর্মীরা উজ্জীবিত হবে বলে সাধারন মানুষ মনে করে। সভায় বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে যেতে হবে। সেজন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয় যুক্ত করার জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। নেতৃবৃন্দ বলেন নিজেদের মধ্যে কোন আত্মকলহ না করে সবাইকে একসাথে দলের স্বার্থের কাজ করতে হবে। নেতৃবৃন্দ মহিলা আওয়ামী লীগের এই কমিটি ফরিদপুরের রাজনীতিতে আওয়ামী লীগের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন ‌

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page