1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

সদরপুরে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর “স্বপ্নের নীড়” পেল ১৭৮টি পরিবার

  • বর্তমান সময়: শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৪৫১ বার পড়া হয়েছে

সদরপুরে মুজিববর্ষে প্রধানমন্ত্রীর “স্বপ্নের নীড়” পেল ১৭৮টি পরিবার

মোঃ সাব্বির হাসান : মুজিববর্ষ উপলক্ষ্যে ফরিদপুরের সদরপুর উপজেলার ১৭৮টি ভূমিহীন ও গৃহহীনদের পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর গনভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারাদেশে গৃহ হস্তান্তরের উদ্বোধন করার পর স্থানীয় উপজেলা প্রশাসন তালিকাভুক্ত গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে হস্তান্তরের কার্যক্রম শুরু করে।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন চত্ত্বরে ইউএনও পূরবী গোলদারের সভাপতিত্বে সদরপুর উপজেলার ভাষানচর,কৃষ্ণপুর ও ঢেউখালী তিনটি ইউনিয়নের খাস জমিতে নির্মিত ১৭৮টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে দুই শতাংশ জমির দলিলাদী ও দুইকক্ষ বিশিষ্ট আধাঁপাকা গৃহ এর দলিলাদী হস্তান্তর করা হয়েছে।

হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান শিকদার, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ ওমর ফয়সল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু এহসান মিয়া, সমাজ সেবা কর্মকর্তা কাজী শামিম আহম্মেদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিন, সদরপুর ইউপি চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম বাবুলসহ অন্যান্যরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page