1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

চরভদ্রাসনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ৪৪৫ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
চরভদ্রাসনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

আঃওহাব মোল্যা, চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জন্ম ও মৃত্যু দিবস-২০২২ খ্রি. পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেরার প্রধান সড়কগুলো প্রদক্ষিনের পর সন্মেলন কক্ষে এক আলোচনা সভা করেন।

আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) খাইরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. কাউছার। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম ও চরভদ্রাসন স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা রুবেল মিয়া।

“নির্ভুল জন্মমৃত্যু নিবন্ধন করব, শুদ্ধ তথ্য ভান্ডার গড়র” এ প্রতিপাদ্য বিষয়ের উপর সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা ফখরুজ্জামান মাষ্টার, সাংবাদিক আবুল কালাম, ইউপি সচিব নিখিল চন্দ্র সরকার ও উদ্যোক্তা সাইম হোসেন প্রমূখ। বক্তারা প্রতিটি নাগরিকের জন্ম ও মৃত্যুর পর ৪৫ দিনের মধ্যে নিবন্ধন কাজ সম্পন্ন করার জন্য শুদ্ধ তথ্য ভান্ডার গড়ে তোলার উপর জোর দেন।

চরভদ্রাসনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

চরভদ্রাসনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page