স্টাফ রিপোর্টার : ফরিদপুরে অর্ধগলিত এক অজ্ঞাত ব্যক্তি লাশ উদ্ধার করা হয়েছে। উক্ত ব্যক্তি পুরুষ বয়স যার আনুমানিক বয়স ৪৫ বছর। মৃতদেহটি ২৯ সেপ্টেম্বর ফরিদপুর জেলাধীন চরভদ্রাসন থানার অন্তর্গত বলিয়া ডাংগি গ্রামে পদ্মা নদীর কিনারায় ভাসমান অবস্থা পাওয়া যায়। উক্ত ব্যক্তির পরনে কোন বস্রাদি ছিল না এবং অর্ধগলিত অনুমান ১০/১২ দিন পূর্বে উক্ত ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির কোন পরিচয় পাওয়া যায় নাই। এ ব্যাপারে কোতোয়ালি থানার নৌ পুলিশ বাদি হয়ে একটি সাধারন ডায়েরী অন্তর্ভুক্ত করেছেন বলে জানা গেছে, যার জিডি নং ৫৭৪ তারিখ ২৯/ ৯/২০২২।
You cannot copy content of this page
Leave a Reply