1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে অপ্রিতিকর ঘটনা ঘটাবার চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা……. আব্দুর রহমান

  • বর্তমান সময়: সোমবার, ৩ অক্টোবর, ২০২২
  • ৩৫৭ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে অপ্রিতিকর ঘটনা ঘটাবার চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা....... আব্দুর রহমান
ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে অপ্রিতিকর ঘটনা ঘটাবার চেষ্টা করলেই কঠোর ব্যবস্থা....... আব্দুর রহমান

স্টাফ রিপোর্টার : আগামী ১৭ ই অক্টোবর আসন্ন ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন কে কেন্দ্র করে যদি কেউ কোন অপ্রিতিকর ঘটনা ঘটাবার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করার হুশিয়ারি দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জননেতা আব্দুর রহমান। তিনি আজ ৩ অক্টোবর ফরিদপুর সদর উপজেলার চাঁদপুর ইউনিয়নে ড. যশোদা জীবন দেবনাথ (সিআইপি) এর নিজ বাড়িতে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আয়োজিত এক সভায় এ ঘোষনা দেন। তিনি বলেন ইতিমধ্যে এ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে একটি মহল। তবে সব ষড়যন্ত্র কে উপেক্ষা করে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী মো: ফারুখ হোসেন কে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহবান জানান। তিনি বলেন বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রি জননেত্রী শেখ হাসিনা মো: ফারুখ হোসেন কে দলীয় মনোনয়ন দিয়েছেন। আপনারা দলকে শক্তিশালি করার লক্ষে ফারুখ হোসেনকে বিজয়ী করেন। আমরা কথা দিচ্ছি ফারুখ হোসেন বিজয়ী হলে জেলার উন্নয়নের ধারা আরো একধাপ এগিয়ে যাবে। একই সাথে দুর্গোৎসবের সার্বিক সফলতা কামনা করেন তিনি।

ফরিদপুর সদর উপজেলার ৯ নং কানাইপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ফকির মো: বেলায়েত হোসেন এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ড. যশোদাজীবন দেবনাথ (সিআইপি), হা-মীম গ্রæপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক একে আজাদ, আওয়ামীলীগ মনোনিত জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো: ফারুখ হোসেন, বিশিষ্ঠ ব্যবসায়ী খায়ের মিয়া, ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার, জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠুসহ জেলা যুবলীগ, ছাত্রলীগ, ও আওয়ামীলীগের বিভিন্ন অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং জেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের চেয়ারম্যান ও মেম্বারগন। এর আগে শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমীর দিনে ড. যশোদা জীবন দেবনাথের বাড়িতে মধ্যাহ্ন ভোজে অংশগ্রহন করেন আগত অতিথিবৃন্দ। উল্লেখ্য ফরিদপুর জেলায় বিখ্যাত যে কয়েকটি পুজা হচ্ছে, তার মধ্যে উল্লেখযোগ্য হিসাবে পরিচিতি পাওয়া সিআইপি যশোদা জীবন দেবনাথের বাড়িতে ২ শত ১ খন্ডে ৩ শত ১ টি প্রতিমা নিয়ে পূজা অনুষ্ঠিত হচ্ছে। এতে প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে আগত দর্শনার্থীরা দলে দলে অংশগ্রহন করছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page