1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর

চরভদ্রাসনে রাসেল ভাইপারের দংশনে কৃষকের মৃত্যু

  • বর্তমান সময়: শনিবার, ১ অক্টোবর, ২০২২
  • ৪৩৬ বার পড়া হয়েছে
চরভদ্রাসনে রাসেল ভাইপারের দংশনে কৃষকের মৃত্যু
চরভদ্রাসনে রাসেল ভাইপারের দংশনে কৃষকের মৃত্যু

আঃওহাব মোল্যা, চরভদ্রাসন : ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের আরজখার ডাঙ্গী গ্রামের বেড়িবাঁধ এলাকায় বসবাসরত মৃত শেখ ইসমাইলের ছেলে শেখ রাজ্জাক (৫০) রাসেল ভাইপার সর্প দংশনে শনিবার দুপুর ২ টায় মারা গেছে বলে স্থানীয় সূত্র জানিয়েছেন। উক্ত কৃষক দু’দিন আগে পার্শ্ববতী ছমির বেপারী ডাঙ্গী গ্রামের পদ্মা চরের কাঁশবনে গরুর ঘাস কাটতে গেলে সে রাসেল ভাইপার সর্প দংশনের শিকার হয়। পরে তার স্বজনরা আহত কৃষককে হাসপাতালে না নিয়ে গ্রাম্য ওঁঝা ডেকে এনে ঝাড়ফুক করে বাড়ীতে রেখেছিল।

ফলে আহত কৃষক অসুস্থ্য অবস্থায় দু’দিন বেঁচে থাকার পর শনিবার দুপুরে নিজ বাড়ীতে মারা গেছে। উক্ত ইউনিয়নের ৯ নং ওয়ার্ড মেম্বার হায়দার হোসেন জানান, “ সর্প দংশনে নিহত কৃষক পরিবারটি আমাদের কারো কথা কর্ণপাত করে নাই। অনেক অনুরোধ করার পরও আহত কৃষককের স্বজনরা হাসপাতালে নেয় নাই। তারা ঝাঁড় ফুকের বিশ্বাসী বিধায় ওঁঝা দিয়ে বাড়ীতে বসে তদবির করেছে”। আর চরহরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বলেন, “ উক্ত কৃষক সর্প দংশনে মারা যাওয়ার পর আমি খবর পেয়েছি, এরআগে আমাকে কেউ খবরই জানায় নাই”।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page