1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর

ফরিদপুরে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • বর্তমান সময়: শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২১৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
ফরিদপুরে মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ এর ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার ফরিদপুর শহরের গোয়ালচামটের মারান আথা স্কুলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি এ কে এম মাসুদুল আলমের সভাপতিত্বে ‌ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এডভোকেট আসাদুজ্জামান দুর্জয়, অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রফিকুল ইসলাম নান্নু, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার নাদিম হোসেন, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ ফরিদ আলী মোল্লা, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক হাওলাদার, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহসিন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক ‌ ইসমাইল হোসেন বাবু, সহ-সম্পাদক মাইনুল ইসলাম মোল্লা, অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা কমিটির নেত্রী রুবি আক্তার, মির্জা মোহাম্মদ খায়রুজ্জামান খায়ের, সুলভ দাস, নিত্য কুমার বিশ্বাস, আব্দুস সালাম মোল্লা, ইদ্রিস হোসেন মোল্লা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ‌ এ কে এম রফিকুল ইসলাম ও ‌ আইন বিষয়ক সম্পাদক ‌ উত্তম কুমার ।

সভায় বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি জামাত চক্র একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা দেশের ভাবমূর্তি নষ্ট করছে। এভাবে চলতে দেয়া যায় না। বক্তারা বলেন আগামী নির্বাচনে দেশের উন্নয়নকে অব্যাহত রাখতে হলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ফারুক হোসেনের জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page