1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) পিঠা উৎসব ২০২১

  • বর্তমান সময়: শনিবার, ২৩ জানুয়ারী, ২০২১
  • ৫৫০ বার পড়া হয়েছে

নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে পূনাকের পিঠা উৎসব ২০২১

ফরিদপুর সমাচার : মুখরোচক আর দৃষ্টিনন্দন নকশার পিঠাপুলির বাহারী আয়োজন নিয়ে ফরিদপুর পুলিশ লাইনস স্কুল মাঠ প্রাঙ্গনে উৎসব মুখর পরিবেশে চলছে পুনাক পিঠা উৎসব ২০২১। গত ২১ তারিখ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফরিদপুর কর্তৃক আয়োজিত শুরু হওয়া এই পিঠা উৎসবের, ফরিদপুর পুলিশ লাইনস সহ প্রতিটি থানার পুলিশ প্রশাসন বাহারী রকমের পিঠা নিয়ে এতে অংশগ্রহন করেন।( পিঠা মেলার বিস্তারিত ভিডিও পেতে নিচের ভিডিওতে টাচ করুন)

দৃষ্টিনন্দন নকশা আর ভিন্ন স্বাদের পিঠাপুলির আয়োজনে পুলিশ লাইনস স্কুল মাঠ প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে উঠে। হাজারো মানুষের মিলনমেলায় পরিণত হয় এই পিঠাউৎসব। চিতই পিঠা, কুলি পিঠা, ক্ষির পিঠা, তালের বড়া, ভাপা পিঠা, দুধকুলি, ধুপি পিঠা, রসপান পিঠা, ভাজা পিঠা, তকতি পিঠা, মাংস পিঠা, নকশা পিঠা, দুধচিতই, ভিজানো পিঠা, পাটিসাপ্টা, বিস্কুট পিঠা, পুলি পিঠা, দুধপুলি, সেমাই পিঠা, নকশি কাঁথা পিঠা, তারা ডিপঠা, মোরগ মাংসের পিঠা, গোলাপ পিঠা, ঝিনুক পিঠা, ছিদ পিঠা, বকুল পিঠা, ফুল পিঠা, সবজি পিঠা, নারিকেল পিঠাসহ শতাধিক পিঠার সমারোহে ভরে উঠে প্রতিটি স্টল।

শুধু পিঠাই নয়, প্রতিটি স্টলের নামের মাঝে ও ছির ভিন্ন বৈচিত্র। বিভিন্ন বাহারি রকম নামে সেজেছিল পুনাকের ২০ টি স্টল। এর মধ্যে সাহিব পিঠা ঘর, চরভদ্রাসন থানা পিঠা ঘর, সালথা থানা পিঠা ঘর, পুলিশ লাইনস পিঠা ঘর, বোয়ালমারীর বাহারী পিঠা, ভাঙ্গা থানাপিঠা ঘর, সদরপুর পুলিশ পিঠা ঘর, পুনাকের হৈ চৈ পিঠা ঘর, নগরকান্দা সার্কেল পিঠা মেলা, আলফাডাঙ্গা পিঠা ঘর, গ্রাম বাংলা পিঠা ঘর, একটু দাঁড়ান পিঠা ঘর ছিল চোখে পড়ার মত। এতে সকল দর্শনাথীদের উপস্থিতিতে উৎসব মুখর হয়ে উঠে মেলার পরিবেশ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page