1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ
ফরিদপুরে স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল হাসান প্রলয়কে গ্রেফতারের প্রতিবাদ ও তার অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে বারোটায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উক্ত সংগঠনের সভাপতি শওকত আলী জাহিদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন আশরাফুল হাসান প্রলয়ের বড় ভাই ফরিদপুর জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য শরিফুল হোসেন প্লাবন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রবিন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন সাকু, দপ্তর সম্পাদক শামীমুর রহমান সোহাগ, সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা ফারুক হোসেন, শহর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা অবিলম্বে আশরাফুল হাসান প্রলয়ের মুক্তি দাবি করেন। তারা বলেন একটা সুনির্দিষ্ট কুচক্রি মহল প্রলয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ঘটনার দিন প্রলয় ওখানে উপস্থিত ছিল না সে বাড়িতেই ছিল। অথচ তাকে নিয়ে এই মিথ্যাচার করা হচ্ছে। বক্তারা অবিলম্বে প্রলয় কে মুক্তি দেয়া না হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুশিয়ারী দেন। উল্লেখ্য গত ১৮/৯/২০২২ইং তারিখে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠ প্রাঙ্গণে ছাত্রলীগ কর্মী সৌরভ মালোকে ৪/৫ জন সন্ত্রাসীরা কুপিয়ে গুরুতর আহত করে। উক্ত ঘটনায় গত ১৯/৯/২০২২ইং তারিখে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল হাসান প্রলোয়কে গ্রেফতার করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page