1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

স্থানীয় সরকার বিভাগের মাধ্যমেই বিভিন্ন উন্নয়ন সম্ভব হচ্ছে…. উপ-পরিচালক আসলাম মোল্লা

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৬ বার পড়া হয়েছে
স্থানীয় সরকার বিভাগের মাধ্যমেই বিভিন্ন উন্নয়ন সম্ভব হচ্ছে.... উপ-পরিচালক আসলাম মোল্লা
স্থানীয় সরকার বিভাগের মাধ্যমেই বিভিন্ন উন্নয়ন সম্ভব হচ্ছে.... উপ-পরিচালক আসলাম মোল্লা

নিরঞ্জন মিত্র (নিরু),ফরিদপুর : ফরিদপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ আসলাম মোল্লা বলেছেন, স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে জনকল্যাণ মূলক কাজগুলো মানুষের দৌর গোড়ায় পৌঁছে দিতে হবে। এর জন্য সকলকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। সমাজের অসহায়, দুস্থ ও পিছিয়ে পড়া মানুষের কল্যাণে ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের এগিয়ে নিওয়া সম্ভব। তিনি বলেন, ইএএলজি প্রকল্প জনগণের অভিযোগের চাহিদা অনুযায়ী রাস্তাঘাটের উন্নয়ন, চিকিৎসা সেবা নিশ্চিত করা, দারিদ্র্য রোধ, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন, কৃষকের চাহিদা ও কৃষি খাতের উন্নয়নসহ বিভিন্ন দিক নিয়ে উন্নয়ন করা সম্ভব হচ্ছে।

স্থানীয় সরকার বিভাগের কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায়, ফরিদপুর জেলায় চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়ন পরিষদের আয়োজনে, (৮ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদ চত্তরে, পরিষদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি আরো বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করার ক্ষেত্রে ইএএলজি প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এর ফলে জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে সমন্বয় বৃদ্ধি পাচ্ছে। ইউনিয়ন পরিষদের কাজের গতি বাড়াতে আইনে ১৩ টি স্থায়ী কমিটির উল্লেখ রয়েছে। তিনি কর্মশালার মাধ্যমে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে সেগুলো সঠিকভাবে পালনের মাধ্যমে ইউনিয়ন পরিষদগুলোর স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হওয়ার আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক। অবহিতকরণ কর্মশালায় গাজীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলীর সভাপতিত্বে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম, ইএএলজি’র ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোঃ মনির হোসেন মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস বেক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা মোঃ খবিরউদ্দিন আহম্মেদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মাসুদ রানা, দৈনিক ঊষার বাণী প্রত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক নাগরিক বার্তা পত্রিকা স্টাফ রিপোর্টার নিরঞ্জন মিত্র (নিরু) প্রমূখ। এসময় কর্মশালায় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য, ইউপি সদস্য, ইউপি সচিব, গ্রাম পুলিশ ও ইউনিয়নের সকল পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রথম দিকে নারী নির্যাতন প্রতিরোধ ও বাল্য বিবাহের উপর নাটক প্রদর্শনের মাধ্যমে জনসাধারণকে সচেতন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page