1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

ফরিদপুরের নবাগত পুলিশ সুপার এর সাথে মহিলা আওয়ামীলীগের সৌজন্য সাক্ষাত

  • বর্তমান সময়: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩১৩ বার পড়া হয়েছে
ফরিদপুরের নবাগত পুলিশ সুপার এর সাথে মহিলা আওয়ামীলীগের সৌজন্য সাক্ষাত
ফরিদপুরের নবাগত পুলিশ সুপার এর সাথে মহিলা আওয়ামীলীগের সৌজন্য সাক্ষাত

স্টাফ রিপোর্টার : ফরিদপুরের নবাগত পুলিশ সুপার মোঃ শাহাজাহান, পিপিএম-সেবা এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি মাহমুদা বেগম ও সাধারন সম্পাদক সৈয়দ নুসরাত রাসুল তানিয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ। একই সাথে তারা নবাগত পুলিশ সুপার কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এ সময় নবাগত পুলিশ সুপার ফরিদপুরকে শান্তিপূর্ণ এবং বসবাসের উপযোগী করে গড়ে তুলার প্রত্যয় ব্যাক্ত করে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ একটা শান্তির শহর প্রতিষ্ঠা করার জন্য সকলের সহযোগিতা কামনা করে সবাইকে সম্মিলিত ভাবে কাজ করার আহবান জানান। পুলিশের এই কর্মকর্তা আরো বলেন ফরিদপুরের পুলিশ হবে জনবান্ধব যেখানে একজন সাধারন মানুষ তার আইনগত সকল সুবিধা এখান থেকে পাবে। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই জেলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন এবং এর বিরুদ্ধে তার কঠোর অবস্থান তুলে ধরেন।

তিনি বলেন আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই মানুষের পক্ষে কাজ করতে চাই এজন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। এ সময় জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদক নবাগত পুলিশ সুপার মোঃ শাহাজাহান, পিপিএম-সেবাকে অভিনন্দন জানিয়ে বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত রাখাসহ জেলার সাবির্ক পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে পুলিশ সুপার এর সহিত একাত্বত্মা প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page