1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে দুলছে ফরিদপুর : প্রত্যাশিদের নাম মানুষের মুখে

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ৩১২ বার পড়া হয়েছে
জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে দুলছে ফরিদপুর : প্রত্যাশিদের নাম মানুষের মুখে
জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে দুলছে ফরিদপুর : প্রত্যাশিদের নাম মানুষের মুখে

আশরাফ উদ্দিন তারা,ফরিদপুর : আগামী ১৭ই অক্টোবর ফরিদপুর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবার কথা। নির্বাচনকে ঘিরে ইতিহাস ঐতিহ্যের রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগ এর মনোনয়ন কে পাচ্ছেন? কে হচ্ছেন পরবর্তী জেলা পরিষদ প্রশাসক সেই আলোচনায় ফরিদপুর দুলছে। মানুষের মুখে মুখে বেঁজে উঠছে অনেকের নাম।

তাদের মধ্যে রয়েছে বর্তমান জেলা পরিষদের প্রশাসক এ্যাডঃ শামসুল হক (ভোলা মাস্টার), ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মরহুম হাসিবুল হাসান লাবলুর সহধর্মীনি ঝর্না হাসান, প্রবীন আওয়ামীলীগ নেতা কেন্দ্রীয় আওয়ামীলীগের নির্বাহী সদস্য বিপুল ঘোষ, সাবেক ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ সুবল চন্দ্র সাহা, কেন্দ্রীয় যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক ও প্রেসিডিয়াম সদস্য ফরিদপুরের এক সময়ের রাজপথ কাপানো নেতা মোঃ ফারুক হোসেন, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও রাজেন্দ্র কলেজের ভিপি বর্তমান শহর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনিরসহ অনেকের নাম।

ফরিদপুরে আওয়ামীলীগের রাজনীতিতে শোষণ নিপীরণের পর দলীয় সভা নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টি আর সঠিক হস্তক্ষেপে শুদ্ধ অভিযানের মাধ্যমে রাজনৈতিক অঙ্গনে নিঃশ্বাস নেবার পরিবেশ ফিরে আসে। দলের মধ্যে হাই ব্রিড স্বাধীনতা বিরোধী চক্রের গুপ্ত চরেরা প্রবেশ করে রাজনৈতিক ত্যাগী নেতাকর্মীদের নানা ভাবে বঞ্চিত ও ষড়যন্ত্র করে। ফরিদপুরের মানুষের প্রাণে তৈরী হয় নতুন আশা আকাঙ্খার প্রভাত, রাজনৈতিক মাঠ আবার মুক্তিযুদ্ধের চেতনায় জেগে উঠতে শুরু করে। বঞ্চিত, লাঞ্চিত, অভিমানী নেতাকর্মীরা দলের নানা কর্ম উৎযাপনে সাম্প্রতিক অংশ নিতে শুরু করেছে।

কিন্তু নানা ক্ষেত্রে যেসব হাইব্রিড ও গুপ্ত চর রয়েছে তাদের অপসারণের দাবী তৃণমূল নেতাকর্মীদের। জেলা পরিষদের নির্বাচন বিষয়ে বর্তমানের সফল প্রশাসক এ্যাডঃ শামসুল হক (ভোলা মাস্টার) সমর্থকরা জোর দাবী জানিয়েছেন পুনরায় তাকে মনোনয়ন দেবার, তারা বলেন ফরিদপুর জেলা পরিষর একটি গুরুত্বপূর্ন স্থান, যে খানে মাত্র অভিজ্ঞরাই পারবে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য। তাছাড়া তিনি একজন সফল আওয়ামী রাজনীতিবিদ। দলের খারাপ সময়ে তার ভ’মিকা ছিলো অনস্বিকার্য। অপর দিকে ফরিদপুরের রাজনীতিতে দীর্ঘদিনের লড়াই সংগ্রামের সাহসী নাম বার বার কারা বরণ আর নির্যাতনের স্বীকার মরহুম হাসিবুল হাসান লাবলুর স্ত্রী ঝর্না হাসানের সমর্থকরা দলীয় সভা নেত্রীর কাছে মনোনয়ন দাবী করেছেন।

জেলা পরিষদের নির্বাচন বিষয়ে কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা বিপুল ঘোষের সমর্থকরা জোর দাবী জানিয়েছেন তাকে মনোনয়ন দেবার তারা বলেন তিনি আর কদিনই বাজবেন মৃত্যুর আগে একটু মূল্যায়ন হোক না। ফরিদপুর জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ্যাডঃ সুবল চন্দ্র সাহা বলেন, আমি মনোনয়ন পত্র কিনবো দলীয় সভা নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী মনোনয়ন দিলে অংশ নেবো।

অন্য দিকে ফরিদপুরের রাজপথ কাপানো সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা মোঃ ফারুক হোসেন এ বিষয়ে কোন বক্তব্য দিতে চাননি। কিন্তু তার নেতাকর্মী সমর্থকরা দাবী তুলেছেন জেলা পরিষদের প্রশাসক হিসাবে তাদের নেতাকে মনোনয়ন দেওয়া হোক। ফরিদপুর শহর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির বলেন, এ সাংবিধানিক পদ প্রবীন নবীনের সমন্বয়ে মনোনয়ন দিলে নেতৃত্বে নতুনত্ব আসে। জননেত্রী শেখ হাসিনা যদি সুযোগ দেন কাজ করে প্রমাণ করে দেবো দলকে সুসংগঠিত কিভাবে করতে হয়।

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page