1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

ফরিদপুরের নবাগত পুলিশ সুপার এর সঙ্গে কৃষকলীগের শুভেচ্ছা বিনিময়

  • বর্তমান সময়: মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২
  • ২৮৭ বার পড়া হয়েছে
ফরিদপুরের নবাগত পুলিশ সুপার এর সঙ্গে কৃষকলীগের শুভেচ্ছা বিনিময়
ফরিদপুরের নবাগত পুলিশ সুপার এর সঙ্গে কৃষকলীগের শুভেচ্ছা বিনিময়

স্টাফ রিপোর্টার : ফরিদপুর কে শান্তিপূর্ণ এবং বসবাসের উপযোগী করে গড়ে তুলতে সকলের সহযোগিতা চাইলেন নবাগত পুলিশ সুপার মোঃ শাহজাহান,পিপিএম। মঙ্গলবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে জেলা কৃষকলীগের নেতৃবৃন্দদের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় কালে এ প্রত্যাশা করেন তিনি। নবাগত পুলিশ সুপার আরো বলেন, ফরিদপুরকে একটা শান্তির শহর প্রতিষ্ঠা করতে হবে এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন ফরিদপুরে আইন-শৃঙ্খলার উন্নতির জন্য এবং জেলা বাসি মঙ্গলের জন্য তার চেষ্টা অব্যাহত থাকবে।

পুলিশ জেলার কৃষি এবং কৃষকের যেকোনো প্রয়োজনের সবসময় পাশে থাকবে বলে উল্লেখ করেন তিনি। কারণ হিসেবে বলেন, দেশের কৃষকই মূল উৎপাদনে কারিগর, কৃষকরা ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো দেশ সমৃদ্ধ হবে আর এই কারণেই আমাদের প্রত্যেকের উচিত কৃষকের কথা চিন্তা করে তাদের পাশে নিবিড় ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। পুলিশের এই কর্মকর্তা আরো বলেন ফরিদপুরের পুলিশ হবে জনবান্ধব যেখানে একজন সাধারন মানুষ তার আইনগত সকল সুবিধা এখান থেকে পাবে। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় এই জেলাকে এগিয়ে নিয়ে যেতে হবে।

তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন এবং এর বিরুদ্ধে তার কঠোর অবস্থান তুলে ধরেন। তিনি বলেন আমরা মানুষের পাশে দাঁড়াতে চাই মানুষের পক্ষে কাজ করতে চাই এজন্য সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় সদস্য ও অবসরপ্রাপ্ত সিনিয়র এআইজি মালেক খসরু, জেলা কৃষক লীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম, কৃষক লীগ নেতা প্রফেসর আবুল কাশেম, এডভোকেট প্রদীপ কুমার দাস লক্ষণ, মো: খবির উদ্দিন শেখ, এডভোকেট আসাদুজ্জামান, কামরুল ইসলাম বাবুল, শেখ আখতার প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page