1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • বর্তমান সময়: শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ৩৮৫ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : জাতীয় শোক দিবস উপলক্ষে ‌ বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ বেলা ১১ টায় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমের সভাপতিত্বে ফরিদপুর শহরের আলিপুরে হাসিবুল হাসান লাভলু সড়কে উক্ত কর্মসূচি পালন করা হয়। শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক,সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ,সাবেক সংসদ সদস্য নাসিমা ফেরদৌস,বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড.জান্নাত আরা হেনরী,সাংগঠনিক সম্পাদক ইসমত আরা হ্যাপী,সদস্য আনোয়ারা বেগম, সদস্য লিপি আজাদসহ জেলা মহিলা আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী।

এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শোকসভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের স্বরণে ১ মিনিট দাড়িয়ে নীরবতা পালন করে কর্মসূচীর শুরু হয়। পরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা আরও বলেন আওয়ামী লীগকে আরও শক্তিশালী করার লক্ষে সকল বিভেদ ভুলে সকলকে ঐক্য বদ্ধ ভাবে থাকতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করাতে হবে। অনুষ্ঠানে শেষ পর্বে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা ‌ আওয়ামী লীগের সাধারণ সম্পাদিক নুসরাত রাসুল তানিয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page