1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্মাণাধীন ভবন পরিদর্শন করলেন কাজী সিরাজ

  • বর্তমান সময়: বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৩১১ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্মাণাধীন ভবন পরিদর্শন করলেন কাজী সিরাজ
আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্মাণাধীন ভবন পরিদর্শন করলেন কাজী সিরাজ

আজিজুর রহমান দুলালঃ ফরিদপুর জেলার আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্মাণাধীন ভবন পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী সিরাজুল ইসলাম। মঙ্গলবার(২৩ আগষ্ট) সকালে উপজেলা চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান জাহিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করে আলফাডাঙ্গা সরকারি ডিগ্রী কলেজ এবং নওয়াপাড়া হাইস্কুল পরিদর্শন শেষে দুপুর ২ টায় প্রেস ক্লাবের সাংবাদিকদের নিয়ে, নির্মাণাধীন ভবন ঘুরে ঘুরে দেখেন এবং সহযোগীতার আশ্বাস দেন। তিনি বলেন, আমি আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালির জনগনকে অনেক ভাল বাসী জনগণের সুখ দুঃখের সাথে সবসময় আছি এবং থাকবো, বিপদ আপদে সব সময় আমাকে আপনারা পাশে পাবেন।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন একমাত্র শেখ হাসিনাই পারবে এ দেশের উন্নয়ন ঘটাতে। পদ্মাসেতুর উদাহরণ দিয়ে বলেন, শেখ হাসিনা না থাকলে পদ্মাসেতু হতো কিনা সন্দেহ। এ সময় তার সাথে ছিলেন আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ- সভাপতি শেখ আকরামুজ্জামান কুয়েতী আকরাম, বোয়ালমারী উপজেলার কৃষক লীগের আহ্বায়ক আকরামুজ্জামান মৃধা রুকু, আলফাডাঙ্গা উপজেলা যুবলীগের আহবায়ক হাসমত হোসেন তালুকদার তপন, প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবিরসহ প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিক বৃন্দ।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page