1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরদপুরে ১১ বছরের নাবালক নিবিড় মন্ডলের রহস্যজনক মৃত্যু সড়ক দূর্ঘটনায় নিহত ইব্রাহিম মাস্টারের বাড়িতে খেলাফত আন্দোলনের মহাসচিব সালথায় দোতলা মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন গণপূর্তের প্রধান প্রকৌশলী সালথায় ভাঙ্গা রাস্তা মেরামত করে প্রশংসায় ভাসছে জামায়াতে ফরিদপুরে স্ত্রী ও শ্বশুর-শ্বাশুরীর প্রতারণায় নিঃস্ব কাঞ্চন মাতুব্বর ইস*ক*ন নিষিদ্ধের আহ্বান তাহাফফুজে দ্বীন পরিষদের সরকারের যুগান্তকারী সিদ্ধান্ত: দেশেই উৎপাদন হবে বালাইনাশক সালথার আটঘরে জাকের পার্টির র‍্যালি ও জনসভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষকের বাড়িতে জামায়াত নেতারা শান্তি ও স্থিতিশীলতার আহবানে সালথায় জাকের পার্টির জনসভা ও র‍্যালি

দুর্নীতির অভিযোগ উঠা ভাঙ্গার সেই স্বাস্থ্য কর্মকর্তা মহাসিনের বিরুদ্ধে তদন্ত

  • বর্তমান সময়: সোমবার, ২২ আগস্ট, ২০২২
  • ৩৩০ বার পড়া হয়েছে
ভাঙ্গার সেই দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তা মহাসিনের বিরুদ্ধে তদন্ত
ভাঙ্গার সেই দুর্নীতিবাজ স্বাস্থ্য কর্মকর্তা মহাসিনের বিরুদ্ধে তদন্ত

ভাঙ্গা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মহাসিন উদ্দিন ফকিরের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতি বিষয়ে সোমবার সকালে তিন সদস্যের তদন্ত কমিটি ভাঙ্গা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্সের একটা রুমে বসে তদন্ত কার্যক্রম শুরু করেন। জানা গেছে, যোগদান করার পর থেকেই স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য খাতের অনিয়ম ও দুর্নীতির চিত্রটি প্রকাশ্যে আসে। অনিয়ম ও দুর্নীতির বিষয়ে বিভিন্ন পত্রিকায় খবর প্রকাশিত হয়। এই কারনে দুইজন সংবাদকর্মির আবেদনের প্রেক্ষিতে আজ ২২ আগষ্ট (সোমবার) অনিয়ম ও দুর্নীতির তদন্তে স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন স্বাস্থ্য বিভাগের(ঢাকা বিভাগ) গঠিত তদন্ত কমিটির ৩ সদস্য। তারা হলেন, তদনÍ বোর্ডের সভাপতি গোপালগঞ্জ জেলার সিভিল সার্জন ডাক্তার নিয়াজ মোহাম্মদ , তদন্ত বোর্ডের সদস্য গোপালগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও কাশিয়ানি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ।

একাধিক সূত্র জানিয়েছে, তদন্ত কার্যক্রম ভিন্নখাতে নিতে তৎপর ছিলেন অভিযুক্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মহাসিন। যাতে করে তদন্তকারি কর্মকর্তাদের ম্যানেজ করে তদন্তের কাজ শেষ করতে পারেন। এমন ঘটনা তদন্ত কমিটির নিকট প্রতিয়মান হলে তারা আরো সতর্ক হন। তদন্ত কমিটির সদস্যরা এ সময়একাধিক অভিযোগকারীদের নিকট প্রতিবেদনের সকল তথ্য প্রমান গ্রহণ করেন। তদন্ত চলাকালীন অভিযোগের সতত্য মিললে তদন্তকারী কর্মকর্তা বেশ কিছু ভুক্তভুগির সাক্ষ্য গ্রহন করেন তদন্তের স্বার্থে। বিভিন্ন নথিপত্র ও ভুয়া বিল ভাউচারের নানা প্রশ্নের জবাবে ডা: মহাসিন সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়। এসময় তদন্ত কর্মকর্তাগণ তাকে ভৎসনা করেন। ডা: মহাসিনের বিরুদ্ধে অভিযোগকারী সাংবাদিক শহিদুল ইসলাম বলেন, ডা: মহাসিন ভাঙ্গা হাসপাতালে এসে এমন কোন দুর্ণীতি নাই যেসে করে নাই।হাসপাতালে একটা সিন্ডিকেটের মাধ্যমে নিজে অর্থ হাতিয়ে নিচ্ছেন।তার ব্যবহার খুবই খারাপ,তিনি সাংবাদিক বিদ্ধেষি।তারহাতে অনেক সংবাদকর্মি লাঞ্চিত হয়েছে।

তিনি তার নামে বরাদ্ধকৃত সরকারি গাড়ি পরিবারের কাজে বেশিরভাগ সময় ব্যবহার করেন,তিনি সরকারি গাড়ি বিভিন্ন রিসোর্টে ঘুরে বেরান। গরিব মায়েদের ডিএসএফ ফান্ড কয়েকজন মিলে শেষ করে ফেলেছে,তাই বিবেগের তারনায় আমি অভিযোগ করেছি,আমি আশা করি তদন্ত কমিটি নিরপেক্ষ তদন্ত করবে,এবং সুষ্ঠ তদন্ত রিপোর্ট দিলে ডা: মহাসিনের শাস্তি হবেই। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মহাসিন উদ্দিন ফকিরকে তার মুঠো ফোনে একাধিক বার কল দিলে তা বন্ধ পাওয়া যায়। তদন্তÍ বোর্ডের সভাপতি গোপালগঞ্জ জেলার সিভিল সার্জন ডাক্তার নিয়াজ মোহাম্মদ বলেন, তদন্তে বেশকিছু তথ্য উপাত্ত পেয়েছি। এগুলো আরো যাচাই বাছাই চলছে। তিনি বলেন আশা করছি, সঠিক সিদ্ধান্ত আপনারা জানতে পারবেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page