1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

হামলার প্রতিবাদে ফরিদপুর জেলা আওয়ামী লীগের প্রতিবাদ

  • বর্তমান সময়: রবিবার, ২১ আগস্ট, ২০২২
  • ৩৪০ বার পড়া হয়েছে
হামলার প্রতিবাদে ফরিদপুর জেলা আওয়ামী লীগের প্রতিবাদ
হামলার প্রতিবাদে ফরিদপুর জেলা আওয়ামী লীগের প্রতিবাদ

শহর প্রতিনিধি : ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগ ২১ আগস্ট ২০০৪ সালে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি-জামায়াত এবং স্বাধীনতা বিরোধী চক্রের বর্বরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে এক প্রতিবাদ সমাবেশ আজ বিকেলে শহরের আলিপুরে হাসিবুল হাসান লাভলু সড়কের রাসেল স্কয়ারে অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এ প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক ঝর্না হাসান, পৌর মেয়র অমিতাভ বোস , ফরিদপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি ফারুক হোসেন, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম চৌধুরী, ফরিদপুর মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শওকত আলী জাহিদ, কৃষক লীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মোহাম্মদ নাছির, যুব মহিলা লীগের আহ্বায়ক রোকসানা আক্তার মেহেবী, ফরিদপুর শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কে এম খায়রুদ্দিন মিরাজ, ফরিদপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির প্রমুখ।। এ সময় আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন একুশে আগস্ট ২০০৪ সালে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিরোধী দলীয় নেতাদের হত্যার যে চেষ্টা করা হয়েছিল তার ইতিহাসে অন্যতম জঘন্য ঘটনা। বক্তারা বলেন নারকীয় গ্রেনেড হামলার মাধ্যমে বাংলাদেশ থেকে চিরতরে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই হামলা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্ক অধ্যায়ের সৃষ্টি করে। তবে ষড়যন্ত্রকারীরা সফল হতে পারে নি। তারা বলেন ষড়যন্ত্র থেমে নেই ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আর তাই নেতাকর্মীদের এ ব্যাপারে সচেতন থাকতে হবে। বক্তারা বলেন বিএনপি জামাত সহ স্বাধীনতা বিরোধীপক্ষ এখনো তৎপর রয়েছে। সভায় প্রধান অতিথির ভাষণে শামীম হক বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন তখন বিএনপি জামাতচক্র দেশে অস্থিতিশীল অবস্থা তৈরি করেছে।

তিনি বলেন বাংলাদেশ কখনোই পাকিস্তান বা শ্রীলঙ্কা হবে না। তিনি বলেন নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখতে হবে নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকলে থাকলে কেউ আমাদের কোন ক্ষতি করতে পারবেনা। আগামী নির্বাচনে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী সংসদ নির্বাচনে যাকেই আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেবেন আমাদের তাদের পক্ষে কাজ করতে হবে। তিনি দলের সমস্ত নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন দলের সবাইকে ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। বাংলাদেশ আওয়ামী লীগ সকল ষড়যন্ত্র উপেক্ষা করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। সবার শুরুতে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় সকল শহিদানের স্মৃতির মধ্যে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এর পূর্বে শহরের বিভিন্ন প্রান্ত থেকে একাধিক মিছিল বিক্ষোভ সমাবেশে যোগ দেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page