1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

বিএনপিকে নির্বাচনে দাঁড়িয়ে জনমত যাচাইয়ের আহবান জানালেন শামীম হক

  • বর্তমান সময়: শনিবার, ২০ আগস্ট, ২০২২
  • ২৮৬ বার পড়া হয়েছে
বিএনপিকে নির্বাচনে দাঁড়িয়ে জনমত যাচাইয়ের আহবান জানালেন শামীম হক
বিএনপিকে নির্বাচনে দাঁড়িয়ে জনমত যাচাইয়ের আহবান জানালেন শামীম হক

স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি শামীম হক বিএনপি নেতা কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা নির্বাচনে দাঁড়ান নির্বাচনে জয়লাভ করুন। যদি জনগণ আপনাদের চায় আপনারা জয়যুক্ত হবেন। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছি। জনগণ যদি আমাদেরকে ভালবাসেন ভোট দেন আমরা জয়যুক্ত হব। তিনি বলেন দেশে যখন একের পর এক উন্নয়ন কার্যক্রম ত্বরানিত হচ্ছে তখন বিএনপি জামাতচক্র সরকারের উন্নয়নমূলক কার্যক্রম কে ব্যাহত করার জন্য দেশে বিদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা লভিস্ট নিয়োগ করেছেন ।

তিনি আজ দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত একুশে আগস্ট ২০০৫ সালে দেশব্যাপী একযোগে বিএনপির জামাত-শিবির ও দেশ ও বিদেশী চক্রান্তে নৈরাজ্যের প্রতিবাদে জাতীয় এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির ভাষনে কথা বলেন। তিনি আরো বলেন বাংলাদেশ আওয়ামী লীগ কোন নেতার প্রেসক্রিপশনে দল পরিচালিত হবে না এখানে জননেত্রী শেখ হাসিনার কথাই শেষ কথা। তার নির্দেশনায় আওয়ামী লীগ পরিচালিত হবে। দলে কোনো সন্ত্রাসীর আশ্রয় প্রশ্রয় দেয়া হবে না। তিনি আগামী নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের জয়লাভ করানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করা আহ্বান জানান।

জাতীয় শ্রমিক লীগ ফরিদপুর জেলা শাখার আহবায়ক গোলাম মোহাম্মদ নাছির এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, জেলা শ্রমিক লীগের সদস্য সচিব মো: ইমান আলী মোল্লা, শহর শ্রমিক লীগ আহ্বায়ক মোবারক খলিফা সদস্য সচিব মাফুজুর রহমান, কোতোয়ালী থানা শ্রমিক লীগ আহ্বায়ক মো সেলিম শেখ ও সদস্য সচিব মোঃ মিঠু মিয়া সহ আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, জেলা শ্রমিক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাএলীগ, কোতোয়ালী থানা শ্রমিক লীগ, মহিলা যুব লীগ, ইউনিয়ন শ্রমিক লীগ ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে সমর্থনে বিভিন্ন স্থান থেকে মিছিল বের হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page