1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

ফরিদপুর যুব মহিলা লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৮ আগস্ট, ২০২২
  • ২৯৬ বার পড়া হয়েছে
ফরিদপুর যুব মহিলা লীগের আলোচনা সভা অনুষ্ঠিত
ফরিদপুর যুব মহিলা লীগের আলোচনা সভা অনুষ্ঠিত

মানিক দাস : ফরিদপুর জেলা যুব মহিলা লীগের আলোচনা সভা আজ বিকেলে শহরের আলিপুরের শেখ রাসেল স্কয়ার অনুষ্ঠিত হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ফরিদপুর জেলা যুব মহিলা লীগের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা যুব মহিলা লীগের উদ্যোগে সংগঠনের সভাপতি রুখসানা আহমেদ মেহেবী এর সভাপতিত্বে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক,সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, কেন্দ্রীয় যুব মহিলা লীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানিয়া হক শোভা, সহ-দপ্তর সম্পাদক জনাব চাঁদ মিশু,জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঝর্ণা হাসান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, সদর উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুর রাজ্জাক মোল্লা, জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মোহাম্মদ নাছির, কৃষকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার দাস লক্ষণ, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মজুমদার , জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শামীম তালুকদার, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজওয়ান মোল্লা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী যুব মহিলা লীগের ১ নং যুগ্ম আহবায়ক মেহরিন শেখ অয়নিকা ও ২ নং যুগ্ম আহবায়ক নাজমুন নাহার।

অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শামীম হক বলেন বিগত ১৩ বছরে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজগুলোকে জনগণের মধ্যে তুলে ধরতে হবে। সে ক্ষেত্রে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। তিনি বলেন আওয়ামী লীগ পরিচালিত হয় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনায়। তিনি যা নির্দেশ করেন আমাদের সবাইকে মেনে চলতে হবে। সবাইকে দলের শৃঙ্খলা মেনে চলতে হবে। এমন কিছু করা যাবে না যাতে দলের ভাবমূর্তি নষ্ট হয়। সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। অনুষ্ঠানে নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তারা বলেন জাতির জনকের জন্ম না হলে স্বাধীন বাংলাদেশের জন্ম হতো কিনা সে বিষয়ে সন্দেহ রয়েছে।আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার জন্য সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page