1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগ বিক্ষোভ সমাবেশ

  • বর্তমান সময়: বুধবার, ১৭ আগস্ট, ২০২২
  • ৩২৩ বার পড়া হয়েছে
ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগ বিক্ষোভ সমাবেশ
ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগ বিক্ষোভ সমাবেশ

মানিক দাস : ১৭ আগস্ট ২০০৫ সালে দেশব্যাপী একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে ফরিদপুর পৌর আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ বুধবার অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর শহরের লাভলু সড়কে শেখ রাসেল স্কয়ারে ফরিদপুর পৌর আওয়ামী লীগের উদ্যোগে উক্ত সংগঠনের সভাপতি মনিরুল হাসান মিঠুর সভাপতিত্বে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক,

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি একে আজাদ, সাবেক জেলা আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম মিরু সাবেক যুবলীগ নেতা ফারুক হোসেন,,পৌর মেয়র অমিতাভ বোস, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ ঝরনা হাসান জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগম, জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠু, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক গোলাম মোঃ নাছির, জেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শওকত আলী জাহিদ, যুব মহিলা লীগের আহ্বায়ক রুকসানা আহমেদ মেহেবী, কৃষক লীগের সাধারণ সম্পাদক এডভোকেট প্রদীপ কুমার দাস লক্ষণ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফাহিম আহমেদ ফরিদপুর পৌরসভার ১ নং প্যানেল মেয়র মনিরুল ইসলাম মনির, সহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মী। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাহিদ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন বিএনপি জামায়াত জোট সরকার দেশ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইতিহাস মুছে ফেলতে এবং দেশকে একটি তালেবান রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে ২০০৫ সালে ১৭ই আগষ্ট দেশব্যাপী একযোগে সিরিজ বোমা হামলা করে।কিন্তু তাদের এই হীন প্রচেষ্টা বাংলাদেশের জনগন কখনোই সফল হতে দেয়নি এবং ভবিষ্যতেও তাদের এই প্রচেষ্টা বাংলাদেশ আওয়ামী লীগ জনগনকে সাথে নিয়ে রুখে দিবে। বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লী ভয়গ মনোনীত প্রার্থীর পক্ষে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। এছাড়া ফরিদপুরের চারটি আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী দের জয়লাভ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করা আহ্বান জানান। এরপর একটা বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page