1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

সালথায় সহিংস তান্ডবের মামলায় যুবলীগের সভাপ‌তি গ্রেফতার

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
  • ৩১৫ বার পড়া হয়েছে
সালথায় সহিংস তান্ডবের মামলায় যুবলীগের সভাপ‌তি গ্রেফতার
সালথায় সহিংস তান্ডবের মামলায় যুবলীগের সভাপ‌তি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধ কার্যকররকে কেন্দ্র করে ফরিদপুরের সালথায় সহিংস তান্ডবের মামলায় সালথা উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি ও সোনাপুর ইউ‌পি চেয়ারম‌্যান খায়রুজ্জামান বাবু মোল‌্যা‌কে গ্রেফতার ক‌রে‌ছে সালথা থানা পু‌লিশ। মঙ্গলবার (১৬ আগস্ট) বিকা‌লে উপজেলার সোনাপুর ইউ‌নিয়‌নের নিজ বা‌ড়ি থে‌কে তাকে গ্রেফতার করা হয়। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক খাইরুজ্জামান বাবু‌কে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি শেখ সাদিক বলেন, খায়রুজ্জামান বাবুর নামে সালথার সহিংস তান্ডবের মামলায় আদালত থেকে গ্রেফতারী প‌রোয়ানা থাকায় তা‌কে গ্রেফতার ক‌রে ফরিদপুরের বিজ্ঞ আদাল‌তে প্রেরণ করা হ‌য়ে‌ছে। উ‌ল্লেখ, গত ২০২১ সা‌লের ৫ এপ্রিল সন্ধ্যায় করোনা মোকাবিলায় কঠোর বিধিনিষেধ কার্যকর‌কে কেন্দ্র ক‌রে সালথায় নজিরবিহীন সহিংসতায় সালথা উপজেলা পরিষদ, থানা, সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন, উপজেলা কৃষি অফিস, সাব-রেজিস্ট্রি অফিস, উপজেলা চেয়ারম্যানের বাসভবন ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। এই ঘটনায় পু‌লিশ সালথা উপ‌জেলা যুবলী‌গের সভাপ‌তি ও সোনাপুর ইউ‌পি চেয়ারম‌্যান খায়রুজ্জামান বাবু মোল‌্যা‌সহ ৪৮৮ জনকে অ‌ভিযুক্ত ক‌রে ফরিদপুরের বিজ্ঞ আদালতে চার্জশিট দাখিল করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page