1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৩ মে ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ভাঙ্গা উপজেলা পরিষদের আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৫০৩ বার পড়া হয়েছে
ভাঙ্গা উপজেলা পরিষদের আইন শৃংখলা সভা অনুষ্ঠিত
ভাঙ্গা উপজেলা পরিষদের আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

ভাঙ্গা উপজেলা পরিষদের আইন শৃংখলা সভা অনুষ্ঠিত

মাহমুদুর রহমান(তুরান) ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি: ভাঙ্গা উপজেলা পরিষদের আইন শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.হাবিবুর রহমান।

উপজেলা পরিষদের চেয়ারম্যান এস.এম.হাবিবুর রহমান বলেন, ভাঙ্গায় এখন সবচেয়ে বড় সমস্যা মাদক,এই মাদকের বিরুদ্ধে আমাদের সোচ্চার থাকতে হবে। আইনশৃংখলা বাহিনিকে আর কঠোর ভুমিকা পালন করতে হবে। আমরা ভাঙ্গা উপজেলাকে সারাদেশের উন্নয়নের রোল মডেল বানাতে চাই। সবাই মিলেমিশে কাজ করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন বলেন, সরকার আমাকে ভাঙ্গা পাঠিয়েছেন জনগনের সেবা করার জন্য,আইন শৃংখলা পরিস্থিতি ঠিক রাখার জন্য। আমি রাতদিন কাজ করব আর আপনারা কাজে ফাকি দিবেন,এটা আমি হতে দিবনা। সবাইকে সরকারের নির্দেশ মেনে কাজ করতে হবে। আমি চেস্টা করব আপনাদের নিয়ে সামনে এগিয়ে যেতে। আমাকে আপনারা সাহায্য করবেন যাতে করে ভালভাবে কাজ করতে পারি।
আরোও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইচ-চেয়ারম্যান পারুলি বেগম,ভাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আসলাম , কৃষি কর্মকর্তা সুদর্শন শিকদার,ভাঙ্গা থানার সাব-ইন্সপেক্টর তাহসান, চুমুরদি ইউপি চেয়ারম্যান সোহাগ,কালামৃধা ইউপি চেয়ারম্যান রেজাউল মাতুব্বর, তুজারপুর ইউপি চেয়ারম্যান ওলিউর রহমান সহসকল সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন,আইন শৃংখলা পরিস্থিতি সহ বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page