1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ সালথায় জিপিএ-৫ ও পাশের হারে এগিয়ে মেয়েরা ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা ফয়জুর রহমানের ১০ম মৃত্যু বার্ষিকী পালিত ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান

র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প কর্তৃক রাজবাড়ী জেলার সদর থানা হতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ০১ মাদক ব্যবসায়ী আটক

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২
  • ৪৮৯ বার পড়া হয়েছে
রাজবাড়ী জেলার সদর থানা হতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ০১ মাদক ব্যবসায়ী আটক
রাজবাড়ী জেলার সদর থানা হতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ০১ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প কর্তৃক রাজবাড়ী জেলার সদর থানা হতে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ০১ মাদক ব্যবসায়ী আটক

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ একজনকে আটক করেছে । এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ফরিদপুর র‌্যাব ক্যাম্প নিয়মিত টহলের অংশ হিসেবে গত ৩০/০৩/২০২২ইং তারিখ রাতে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন চন্দনী ব্রীজ সংলগ্ন হাইওয়েতে চেকপোস্ট স্থাপন করতঃ অভিযান পরিচালনাকালে একটি প্রাইভেটকার হাইওয়ে থেকে পাশের একটি রাস্তা দিয়ে র‌্যাবের টহল দলের উপস্থিতি টের পেয়ে আকস্মিক পালিয়ে যাওয়ার চেষ্টাকালে আভিযানিক দলটি গাড়িটিকে ধাওয়া করে আটক করেন, তবে প্রাইভেটকার এর চালক গাড়িটি ফেলে রেখে অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত প্রাইভেটকার যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-১২-৭২৫০ হতে ৮৬৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং প্রাইভেট কারে রক্ষিত গাড়ীর কাগজপত্র যাচাই বাচাই করে জানা যায় উক্ত প্রাইভেট কারের প্রকৃত বর্তমান মালিক ১। ওমর ফারুক@সবুজ(৩১), পিতা-শহিদুল্লাহ শরিফ, সাং-পশ্চিম আলীপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর পরবর্তীতে তাকে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন পশ্চিম আলীপুর গ্রাম এলাকা হতে আটক করা হয়।

এ সময় তাকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় সে এবং পলাতক আসামী মোঃ ফারুক জমাদ্দার(৩৫), পিতা-মোঃ নয়ন জমাদ্দার, সাং-রঘুনন্দনপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুর পরস্পর যোগসাজসে তার প্রাইভেট কার যোগে ফেন্সিডিল বহন করে রাজবাড়ী জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মালামালসহ আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page