1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

আলফাডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা পদক প্রদান

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৪৩০ বার পড়া হয়েছে
আলফাডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা পদক প্রদান
আলফাডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা পদক প্রদান

আজিজুর রহমানঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতার দিবসের মাসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা পদক প্রদান করেছে গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগ। সোমবার বিকালে গোপালপুর বাজারের স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মোনায়েম খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক। অনুষ্ঠানটি উদ্বোধন করেন, বাংলাদেশ পুলিশের সাবেক এআইজি বীর মুক্তিযোদ্ধা মালিক খসরু।

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ফরিদপুর জেলা কৃষকলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য শেখ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল আলীম সোজা, সহ-সভাপতি ইকবাল হাসান চুন্নু ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিদ্দিকুর রহমান, এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সেলিম রেজা, সাবেক সিবিএ নেতা বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, গোপালপুর ইউপি চেয়ারম্যান ইনামুল হাসান, গোপালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোয়াজ্জেম হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের হাতে সন্মাননা পদক প্রদান করা হয়। এ অনুষ্ঠানটি পরিচালনা করেন গোপালপুর ইউপি সদস্য ওবায়দুর রহমান।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page