1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুর বিরলে সিজারিয়ান সেকশন কার্যক্রমের শুভ উদ্বোধন

  • বর্তমান সময়: মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২
  • ৪৪৭ বার পড়া হয়েছে
দিনাজপুর বিরলে সিজারিয়ান সেকশন কার্যক্রমের শুভ উদ্বোধন
দিনাজপুর বিরলে সিজারিয়ান সেকশন কার্যক্রমের শুভ উদ্বোধন

দিনাজপুর বিরলে সিজারিয়ান সেকশন কার্যক্রমের শুভ উদ্বোধন

এনামুল মবিন(সবুজ), জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেকশন কার্যক্রম এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার(২৮ মার্চ) সকালে প্রধান অতিথি হিসেবে সিজারিয়ান সেকশন এর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ আফছানা কাওছার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুল মোকাদ্দেস, বিরল থানার অফিসার ইনচার্জ ফখরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এর সাবেক কমান্ডার আবুল কাশেম অরু, সহকারী কনসালটেন্ড আসিক হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন। সিজারিয়ান সেকশন অপারেশনে প্রধান সার্জন হিসেবে ছিলেন ডা. আহমেদ শরীফ রুশো-কনসালটেন্ট (গাইনী এণ্ড অবস) ; অনেস্থেশিয়লজিস্ট হিসেবে ছিলেন ডা. ভবতোষ রায়, কনসালটেন্ট (এনেসথেসিয়া) এবং সহযোগিতার জন্য চেপেছিলেন মেডিকেল অফিসার ডা. জাহওয়া আলম অর্ক।

সিজারিয়ান সেকশনের পরে সদ্য ভূমিষ্ঠ বাচ্চা এবং মা দুজনেই সুস্থ রয়েছেন। উল্লেখ্য যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, এমপি’র দীর্ঘদিনের স্বপ্ন ও ঐকান্তিক প্রচেষ্টায় গ্রামের গরীব অসহায় গর্ভবতী মায়েদের সিজারিয়ান সেকশন কার্যক্রম (ডেলিভারী) হাতের নাগালে বাস্তবায়িত করার যে প্রয়াস ছিল তা আজ থেকে বাস্তবায়িত হলো। এখন থেকে সরকারী ছুটির দিন ব্যতিত প্রতিদিন নরমাল ডেলিভারীর পাশাপাশী সিজার কার্জক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page