1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

কানাইপুর ইউনিয়নের ফুরসা গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৪১৫ বার পড়া হয়েছে

কানাইপুর ইউনিয়নের ফুরসা গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত

নিরঞ্জন মিত্র ( নিরু) : ঢাকা বিএআরসি, এনএটিপি ফেজ-২ এর অর্থায়নে ইকো – সিস্টেমের প্রকল্পের আওতায় সমতল খামার পদ্ধতি গবেষণার মাধ্যমে কৃষকের জীবনমান উন্নয়নে ফরিদপুর সরেজমিন গবেষণা বিভাগ (সগবি), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) কর্তৃক আয়োজিত গত ২০ জানুয়ারি বুধবার ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের ফুরসা গ্রামে বসতবাড়ী ও মাঠ ফসল উৎপাদন কার্যক্রমের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

কানাইপুর ইউনিয়নের ফুরসা গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত

কানাইপুর ফুরসা গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত

ফরিদপুর সরেজমিন গবেষণা বিভাগ, (বিএআরআই) অঞ্চল প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সেলিম আহম্মেদ এর সভাপতিত্বে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র (বারি) এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ মো. রফি উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর আঞ্চলিক ডাল গবেষণা কেন্দ্রের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. ছালেহ উদ্দিন, পটুয়াখালী সরেজমিন গবেষণা বিভাগ (বারি) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সহিদুল ইসলাম খান, ফরিদপুর মসলা গবেষণা উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আলাউদ্দিন খান।

মাঠ দিবস সমাবেশে সংশ্লিষ্ট গ্রাম ও পার্শ্ববর্তী গ্রাম থেকে আগত শতাধিক চাষী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সরেজমিন গবেষণা বিভাগ (বারি) মাঠ পর্যায়ে কর্মরত বৈজ্ঞানিক সহকারীবৃন্দ এবং স্থানীয় উপ – সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরেজমিন গবেষণা বিভাগ ( বারি) এর বৈজ্ঞানিক কর্মকর্তা, এ এফ এম রুহুল কুদ্দুস। এসময় বক্তারা বলেন মাঠ দিবসে মাঠ ফসল হিসেবে বারি সরিষা-১৪, বসতবাড়ীর আশেপাশে সব্জি হিসেবে বারি উদ্ভাবিত বারি হাইব্রিড টমেটো-৯ ও বারি টমেটো-১৮এবং বসতবাড়ীতে বিষমুক্ত নিরাপদ সব্জি উৎপাদন, গবাদি পশু ও হাঁসমুরগী পালন এবং পুকুরে মাছ চাষ সম্বন্ধে বিস্তারিত বিষয়ে আলোচনা করেন।

এছাড়াও কৃষকদের বারি উদ্ভাবিত অধিক ফলনশীল জাত ও বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের জন্য আহ্বান জানানো হয়। বসতবাড়ীর বিভিন্ন জায়গার সঠিক ব্যবহারের মাধ্যমে বছরব্যাপী নিরাপদ ও পুষ্টিকর সব্জি উৎপাদনে কৃষকদের বিশেষ করে নারীদের আরো অগ্রনী ভূমিকা পালনের জন্য অনুরোধ করা হয়। আধুনিক কলাকৌশলের মাধ্যমে গবাদি পশু ও হাঁসমুরগী পালন এবং পুকুরে মাছ আবাদের ব্যাপারেও কৃষকদের এগিয়ে আসার আহ্বান করা হয়।

মাঠ দিবসে উপস্থিতি কৃষকগণ বারি সরিষা-১৪, বারি হাইব্রিড টমেটো-৯ ও বারি টমেটো-১৮এবং বসতবাড়ীতে সব্জি উৎপাদন ও অন্যান্য কার্যক্রম নিজের চোখে দেখে সমন্বিত খামার করার আগ্রহ প্রকাশ করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page