1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

কোনো ষড়যন্ত্রই টিকবে না শেখ হাসিনার দৃঢ়তার কাছে মনোরঞ্জন শীল গোপাল(এমপি)

  • বর্তমান সময়: শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ৪১১ বার পড়া হয়েছে
কোনো ষড়যন্ত্রই টিকবে না শেখ হাসিনার দৃঢ়তার কাছে মনোরঞ্জন শীল গোপাল(এমপি)
কোনো ষড়যন্ত্রই টিকবে না শেখ হাসিনার দৃঢ়তার কাছে মনোরঞ্জন শীল গোপাল(এমপি)

কোনো ষড়যন্ত্রই টিকবে না শেখ হাসিনার দৃঢ়তার কাছে মনোরঞ্জন শীল গোপাল(এমপি)

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কাহারোল ও বীরগঞ্জ উপজেলায় বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ মার্চ )মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কাহারোল ও বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল(এমপি)।

মনোরঞ্জন শীল গোপাল(এমপি) বলেন, বাঙালি জাতির হাজার বছরের সবচেয়ে বড় অর্জন হলো পৃথিবীর বুকে বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম জাতিরাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা। কিন্তু যে স্বাধীনতাবিরোধী অপশক্তি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল ও বাংলাদেশের স্বাধীনতা মেনে নেয় নি, সেই স্বাধীনতাবিরোধী অপশক্তি ও ধর্মান্ধরা স্বাধীনতার ৫০ বছর পরেও দেশে সক্রিয় রয়েছে। তারা দেশবিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত। দেশের সুনামহানি ও উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে তারা নানান পায়তারা চালাচ্ছে। এদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। আর কোনো ষড়যন্ত্রই টিকবে না শেখ হাসিনার দৃঢ়তার কাছে।

উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার পুলেন চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম ফারুক।

আলোচনা সভা শেষে প্রধান অতিথি শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, মুক্তিযোদ্ধাদের প্রতি সন্মাননা উপহার প্রদান করেন। এর পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অংশগ্রহন কারী কুচকাওয়াজ, ডিসপ্লে, ক্রীড়া প্রতিযোগিতা, চিত্রাংকন, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা ও আবৃত্তি প্রতিযোগিতা অংশগ্রহন কারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

এর আগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাহারোল উপজেলা পরিষদ চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পন এবং বীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী অর্পন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী এবং উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা, পুরস্কার বিতরন করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page