1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত

ভারতীয় অবদানকে অস্বীকার করলে মুক্তিযুদ্ধের ইতিহাস অসমাপ্ত থাকবে মনোরঞ্জন শীল গোপাল এমপি

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ৩০৫ বার পড়া হয়েছে
ভারতীয় অবদানকে অস্বীকার করলে মুক্তিযুদ্ধের ইতিহাস অসমাপ্ত থাকবে মনোরঞ্জন শীল গোপাল এমপি
ভারতীয় অবদানকে অস্বীকার করলে মুক্তিযুদ্ধের ইতিহাস অসমাপ্ত থাকবে মনোরঞ্জন শীল গোপাল এমপি

ভারতীয় অবদানকে অস্বীকার করলে মুক্তিযুদ্ধের ইতিহাস অসমাপ্ত থাকবে মনোরঞ্জন শীল গোপাল এমপি

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : ভারতীয় অবদানকে অস্বীকার করলে মুক্তিযুদ্ধের ইতিহাস অসমাপ্ত থাকবে। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে সারা দিয়ে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে যদি অস্ত্র হাতে না নিতো, তাহলে বাংলাদেশ স্বাধীন হতো না। কোন একক ধর্মের দ্বারা মুক্তিযুদ্ধ সংঘটিত হয় নি। বরং সকল ধর্মের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই দেশপ্রেমিক হতে হবে। কাজেই মুক্তিযুদ্ধে কারো অবদানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই।

বৃহস্পতিবার (২৪ মার্চ) বিকেলে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের বাস্তবায়নে দিনাজপুর সদর উপজেলায় দক্ষিণ নগর শিবপুর সৎ সংঘ কেন্দ্র’র উন্নয়ন ও সংস্কার কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহ-সভাপতি মনোরঞ্জন শীল গোপাল এসব কথা বলেন।

দক্ষিণ নগর শিবপুর সৎ সংঘ কেন্দ্র’র সভাপতি ক্ষিতীশ চন্দ্র শীল এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহীদ জমির উদ্দীন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল হামিদ, শেখপুরা ইউপি চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম, দিনাজপুর জেলা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্প পরিচালক মোঃ মশিউর রহমান, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উপ সহকারী প্রকৌশলী মোঃ আমিনুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার মোঃ ইউনুছ আলী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page