1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
রবিবার, ০৩ মে ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

শেখ হাসিনার সময়ে শিক্ষাসহ সকল ক্ষেত্রে এগিয়ে চলছে দেশ আবুল হাসান মাহমুদ আলী(এমপি)

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২
  • ২৮৯ বার পড়া হয়েছে
শেখ হাসিনার সময়ে শিক্ষাসহ সকল ক্ষেত্রে এগিয়ে চলছে দেশ আবুল হাসান মাহমুদ আলী(এমপি)
শেখ হাসিনার সময়ে শিক্ষাসহ সকল ক্ষেত্রে এগিয়ে চলছে দেশ আবুল হাসান মাহমুদ আলী(এমপি)

শেখ হাসিনার সময়ে শিক্ষাসহ সকল ক্ষেত্রে এগিয়ে চলছে দেশ আবুল হাসান মাহমুদ আলী(এমপি)

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর চিরিরবন্দর উপজেলার ৫নং আব্দুলপুর ইউনিয়নের বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত চারতলা ভিত বিশিষ্ট একতলা একাডেমিক ভবনের উদ্বোধন করেন দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলী(এমপি)।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর(ঊঊউ) বাস্তবায়নে চার তলা বিশিষ্ট বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করেন আবুল হাসান মাহমুদ আলী এমপি।

ভবন উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসান মাহমুদ এমপি বলেন “দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষার বিকল্প নেই, শেখ হাসিনার সময়ে শিক্ষাসহ সকল ক্ষেত্রে এগিয়ে চলছে দেশ।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার সাহা,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু, চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ(ওসি)মোঃ বজলুর রশিদ, উপজেলা উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলে এলাহি,খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলার ১২টি ইউপির চেয়ারম্যানগন, বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ উল আলম বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী এবং উক্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page