1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার সাধারণ সভা অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস–২০২৬ অনুষ্ঠিত

দিনাজপুর চিরিরবন্দরে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদযাপন

  • বর্তমান সময়: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৩৫৪ বার পড়া হয়েছে
দিনাজপুর চিরিরবন্দরে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদযাপন
দিনাজপুর চিরিরবন্দরে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদযাপন

দিনাজপুর চিরিরবন্দরে নানা আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উদযাপন

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুর চিরিরবন্দরে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মুক্তির উৎসব সুবর্ণ জয়ন্তী মেলা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপি। উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে এসময় সহকারি কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাবু সুনীল কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ বজলুর রশিদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু প্রমূখ বক্তব্য রাখেন।

এর আগে সকালে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ভূমি, উপজেলা সেটেলমেন্ট অফিস,মহিলা বিষয়ক অধিদপ্তর, উপজেলা সমাজসেবা কার্যালয়, উপজেলা কৃষি কার্যালয়, চিরিরবন্দর থানা, দশমাইল হাইওয়ে থানা চিরিরবন্দর ফায়ার সার্ভিসসহ বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

আলোচনা সভা শেষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে ৭ দিন ব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা উদ্বোধন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page