1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো এফডিএফ জাতীয় বিতর্ক উৎসব, কাল সমাপনী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে ফরিদপুরে মানববন্ধন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান গত ১৭ বছর বেশি দুর্নীতি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাতে: শামা ওবায়েদ সালথায় সাফল্যের ধারাবাহিকতায় শিক্ষার আলো ছড়াচ্ছে ইউসুফদিয়া ফাজিল মাদ্রাসা পাট বীজ উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্য সরকারের: ফরিদপুরে কৃষিমন্ত্রী ফরিদপুরে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কমিটি পরিচিতি অনুষ্ঠিত বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে: শামা ওবায়েদ বাংলাদেশে আর ফ্যাসিবাদের জায়গা হবে না: শামা ওবায়েদ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়ন হবেই শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩৮৮ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়ন হবেই শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়ন হবেই শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়ন হবেই শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : বর্তমানে দেশে শহরের পাশাপাশি গ্রামেও অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে। স্কুল, কলেজ, মাদরাসা গুলোতে আধুনিক একাডেমিক ভবন নির্মিত হচ্ছে। বঙ্গবন্ধু কন্যা উন্নত বিশ্বের রোল মডেল জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জন্য ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন। উন্নয়নের অগ্রযাত্রা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে উন্নয়ন হবেই। শিক্ষার্থীদের স্বাধীনতার চেতনা ও মর্যাদার জন্য লড়াইয়ের মানসিকতায় বড় হতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে আগামী দিনে জাতিকে অগ্রসর হতে হবে।

সোমবার ১৪ মার্চ সন্ধ্যায় দিনাজপুর চিরিরবন্দর উপজেলার নবীপুর উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা বিশিষ্ট নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি(এমপি)এসব কথা বলেন। নবীপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি সাবেক হুইপ আলহাজ্ব মোঃ মোঃ মিজানুর রহমান মানুর সভাপতিত্বে বিশেষ অতিথি শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি বলেন, সরকার শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন করতে কাজ করছে। শিক্ষাকে আধুনিকীকরণ করা হচ্ছে। করোণা পরবর্তিতে নতুন উদ্যোমে শিক্ষা কার্যক্রম চালানো হবে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দীকা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সূনীল কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ মোঃ আহসানুল হক মুকুল, খানসামা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, জেলা প্রকৌশল অধিদপ্তরের উপ প্রকৌশলী সুলতানুর রহমান, উপজেলা প্রক্যেশলী ফারুক হোসেন, উপজেলা শিক্ষা অফিসার এমজিএম সারোয়ার হোসেন, ভারপ্রাপ্ত উপজেলা সাধ্যমিক শিক্ষা অফিসার আলহাজ্ব মোঃ জিয়াউল ইসলাম, থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ বজলুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনোয়ারুল ইসলাম, ইসবপুর ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটন, উপজেলা যুবলীগ সভাপতি সুমন দাস ও স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আশফাকুর রহমান প্রমূখ।

সভায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও উপজেলা আওয়ামীলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালোচনা করেন নবীপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মনোয়ারুল ইসলাম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page