1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :
ফরিদপুর দেবীনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক রোগীর চিকিৎসাসেবা সালথায় পৃথক স্থানে সাপের কামড়ে গৃহবধূ ও শিশুর মৃত্যু ফরিদপুরে মানবপাচারকারী চক্রের সদস্যদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সালথায় নবজাতক পরিবারের মাঝে সুজনের গাছের চারা বিতরণ সোনালি আঁশের গৌরব ফিরিয়ে আনতে ফরিদপুরে বিএডিসির পাট ফসলের মাঠ দিবস ও বীজ ডিলার কর্মশালা নারী ও কিশোরীদের জন্য সেবা সহজলভ্য করতে সমন্বয় ও রেফারেল ব্যবস্থা জোরদারের আহ্বান নির্মলেন্দু গুণের সঙ্গে একই কাব্য সংকলনে ফরিদপুরের কবি আব্দুল আলিম মৃধা আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টি রেবিস ভ্যাকসিন হস্তান্তর এফডিএফ আয়োজিত আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬ সম্পন্ন

দিনাজপুরে নির্মাণ সামগ্রীর মুল্যবৃদ্ধির প্রতিবাদে ঠিকাদারদের মানববন্ধন

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৩২১ বার পড়া হয়েছে
দিনাজপুরে নির্মাণ সামগ্রীর মুল্যবৃদ্ধির প্রতিবাদে ঠিকাদারদের মানববন্ধন
দিনাজপুরে নির্মাণ সামগ্রীর মুল্যবৃদ্ধির প্রতিবাদে ঠিকাদারদের মানববন্ধন

দিনাজপুরে নির্মাণ সামগ্রীর মুল্যবৃদ্ধির প্রতিবাদে ঠিকাদারদের মানববন্ধন

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : বর্তমান সরকারের উন্নয়ন সহযোগিতা করার লক্ষ্যে এবং নির্মাণসামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন করেছে সকল ঠিকাদাররা। মঙ্গলবার(১৫ মার্চ) দুপুরে দিনাজপুর এলজিইডি কার্যালয়ের অফিস চত্বরে সকল ঠিকাদার বৃন্দ দিনাজপুর জেলা’র ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, কোভিড ১৯ মোকাবেলাসহ বর্তমান বাজারে নির্মাণসামগ্রীর লাগামহীন ঊর্ধ্বগতি আমাদেরকে নিঃস্ব করে ফেলেছে। তাঁরা আরো বলেন,বিভিন্ন প্রতিষ্ঠানের দরপত্রের মাধ্যমে পাওয়া কাজগুলো পূর্ব নির্ধারিত মূল্যে তুলতে গেলে আমাদের জীবন দিতে হবে। আমাদের জীবন বাঁচাতে নির্মাণসামগ্রীর মূল্য কমাতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাহায্য চাই। এ সময় তারা দিনাজপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধসহ ৫ দফা দাবি সম্বলিত একটি আবেদন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী বরাবর প্রেরণ করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার বিশ্বনাথ গুপ্ত, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রফিকুল ইসলাম সোনা, মেসার্স এম রহমান ট্রেডার্স এর স্বত্বাধিকারী নাজির হোসেন, ঠিকাদার ওয়াসি আহমেদ, কাজী মাহমুদ হোসেন লিটু প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page