1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 

ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

  • বর্তমান সময়: মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ২৮৩ বার পড়া হয়েছে
ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

মানিক দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ফরিদপুর জেলা শাখার বর্ধিত সভা আজ সকালে দলীয় কার্যালয় অনুষ্ঠিত হয়। ফরিদপুর জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি মাহমুদা বেগম এর সভাপতিত্বে সভায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল,ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, ফরিদপুর জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন , ফরিদপুরের রাজনীতিতে মহিলা আওয়ামী লীগ সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন আর তাই ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে হবে। বক্তারা আগামী ২৪ মার্চ গোপালগঞ্জ জেলা আওয়ামী মহিলা লীগের সম্মেলন সফল ও উক্ত সম্মেলনে যোগদানের আহ্বান জানান। আর আগামী ২০২৩ সালের জাতীয় নির্বাচনে নৌকার মাঝি যে হবে তার হয়েই কাজ করার আহ্বান জানান। তারা একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page