1. faridpursamacharbd@gmail.com : Apurba Kumar Das : Apurba Kumar Das
  2. faridpursamachar@gmail.com : Apurba kumar Das : Apurba kumar Das
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
নোটিশ:
ফরিদপুর সমাচার নিউজ পোর্টালে আপনাকে স্বাগতম । ভয়াল করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন, সুস্থ থাকুন। বাস্তব সমাচার , আমাদের অঙ্গিকার ।। 
শিরোনাম :

দিনাজপুরে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্ধোধন

  • বর্তমান সময়: সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৪৯৫ বার পড়া হয়েছে
দিনাজপুরে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্ধোধন
দিনাজপুরে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্ধোধন

দিনাজপুরে শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা উদ্ধোধন

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুর : দিনাজপুরে বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সোমবার সকাল থেকে দিনাজপুর ঐতিহাসিক গোরে ই শহীদ ময়দানে ৫০ তম জাতীয় শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২২ উদ্ধোধন করলেন প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেছেন, লেখাপড়ার পাশাপাশি সুস্থ মানষিকতা গড়ে তুলতে কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে এই আয়োজন। আমাদের লক্ষ্য একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় আধুনিক বিজ্ঞানমনস্ক ,সুস্থ-সবল জাতি গঠন। সে লক্ষ্যকে স্থির রেখে শেখ হাসিনার নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা, কারীগরী শিক্ষা ক্রীড়া সমিতি উদ্যোগে দিনাজপুর শিক্ষাবোর্ডের আয়োজনে উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মাধ্যমিক ও উচচ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ। ১১ টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন ।

জাতীয় সঙ্গীতের মাধ্যমে জাতীয়, অলিম্পিক ও ক্রীড়া সমিতির পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে উদ্বোধন ঘোষণা করেন। এর পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মনোজ্ঞ ডিসপ্লে­প্রদর্শন করে।

৫০ তম জাতীয় শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার এবারের প্রতিপাদ্য ছিল সুস্থ দেহে সুন্দর মন-গড়ে তোলে ক্রীড়াঙ্গন। আগামীকাল দিনাজপুর স্টেডিয়ামসহ ৬টি ভেন্যুতে খেলাগুলো পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে। ৮৩৪ জন প্রতিযোগী ৪টি অঞ্চলে বিভক্ত হয়ে ৮টি ইভেন্টে খেলবে। আগামী ১৯ মাচ সমাপনী ও পুরুস্কার বিতরণী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই সম্পর্কে আরো সংবাদ পড়ুন
© All rights reserved © ২০২০-২০২৩
Design & Development By : ফরিদপুর সমাচার

You cannot copy content of this page